সংবাদ শিরোনাম ::
মাওলানা ভাসানীর জীবনাদার্শ নলছিটিতে ক্লুলেস হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার চুয়াডাঙ্গায় কলেজছাত্রীর আত্মহত্যা সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও দুর্নীতিমুক্ত ওয়ার্ড গড়ার প্রত্যয়ে দলিল উদ্দিন মোল্লার উঠান বৈঠক। আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল দর্শনায় ট্রেন থামিয়ে দুর্বৃত্তরা ট্রেনের ইঞ্জিনের কেবিনের কাচ ভেঙে ভেতরে ঢুকে লোকোমাস্টার ও সহকারী লোকোমাস্টারকে এলোপাতারি কুপিয়ে জখম করেছে। ইউএনওর বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন বানারীপাড়ায় সাবেক পৌর কাউন্সিলর ইউনুস মিয়া গ্রেপ্তার ভান্ডারিয়ায় ডিএমএফ দিয়ে চোখের চিকিৎসা, গ্রামীণ চক্ষু চিকিৎসা কেন্দ্রে ২৫ হাজার টাকা জরিমানা বরিশাল বিএম কলেজের নতুন অধ্যক্ষ ড.মাহমুদুল ইসলাম

বাবুগঞ্জে অবৈধভাবে মাটি কাটায় দুই ব্যক্তিকে ১ লাখ টাকা অর্থদন্ড

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০৯:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩ ৫৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জে নদী থেকে অবৈধভাবে মাটি কাটায় মোবাইল কোর্ট অভিযানে দুই ব্যক্তিকে অর্থদন্ড প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জুন) দুপুরে বরিশাল জেলা ম্যাজিস্ট্রেট মোঃ জাহাঙ্গীর হোসেন এঁর নির্দেশনায় বাবুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুব্রত বিশ্বাস দাস এ মোবাইল কোর্ট পরিচালনা করেন।

মোবাইল কোর্টে বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের আড়িয়াল খাঁ নদীতে অবৈধভাবে চরের মাটি কাটার দায়ে আবদুল আজিজ ও খোকন ঘরামি নামক ২ ব্যক্তিকে ১ লাখ টাকা অর্থদন্ড দেওয়ার পাশাপাশি মাটি কাটার ট্রলার জব্দ করা হয়েছে। জব্দকৃত ট্রলার স্থানীয় ইউপি সদস্যের অনুকূলে জিম্মায় দেওয়া হয়েছে।

জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান বাবুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুব্রত বিশ্বাস দাস।

এ সময় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, বাবুগঞ্জ থানা পুলিশের ১ টি দল অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাবুগঞ্জে অবৈধভাবে মাটি কাটায় দুই ব্যক্তিকে ১ লাখ টাকা অর্থদন্ড

আপডেট সময় : ০১:০৯:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩