সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ, রাজাপুরে মাদকের আখড়ায় অভিযান: ইয়াবাসহ আটক ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদ্যে পড়ে আহত ১, পা ভাঙল রোগীর দামুড়হুদার মদনায় বিস্কুট ফ্যাক্টারিতে আগুন ক্ষতি প্রায় ৮ লক্ষাধিক ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা।

হাকিমপুরে ১ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ আটক ২

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫১:৪৭ অপরাহ্ন, সোমবার, ১২ জুন ২০২৩ ১৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শফিকুল ইসলাম দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুরের সীমান্তবর্তী হাকিমপুর হিলিতে পুলিশের অভিযানে মাদকদ্রব্য এক হাজার পিস ট্যাপেন্টাডল সহ দুই জনকে আটক করেছে হাকিমপুর থানা পুলিশ।

সোমবার (১২ জুন) রাত ১২টায় হিলি-ঘোড়াঘাট সড়কের হিলি পানামা পোর্ট এর ৪ নং গেট সংলগ্ন সড়কের উত্তর পার্শে পুরাতন মালবাহী ট্রাকে অভিযান চালিয়ে পিছনের কেবিন থেকে নেশা জাতীয় মাদকদ্রব্য ট্যাপেন্টাডল সহ আসামি মিলন মিয়া (৩০) ও অন্তর মোল্লা (২০) কে হাতেনাতে আটক করেছে পুলিশ।

আটককৃত আসামি মিলন মিয়া (৩০) পার্শ্ববর্তী বিরামপুর উপজেলার দক্ষিণ দাউদপুর গ্রামের কামাল হোসেনের ছেলে ও আন্তর মোল্লা (২০) অন্তর মোল্লা হাকিমপুর থানা শহরের ধরন্দা এলাকার ওমেদ শেখ এর ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু সায়েম মিয়া।

তিনি জানান, সীমান্তবর্তী হাকিমপুর থানাকে শতভাগ মাদক মুক্ত করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গোপন সংবাদে জানতে পারি পুলিশের চোখ ফাঁকি দিয়ে হিলি ঘোড়াঘাট মহা সড়কে মালবাহী ট্রাকে করে মাদকদ্রব্য নিয়ে যাচ্ছে মাদক ব্যবসায়ীরা।

এমন সংবাদের ভিত্তিতে থানার এসআই সাদ্দাম হোসেন ও সঙ্গীয় ফোর্স হিলি পোর্ট এর ৪ নং গেটের সামনে সড়কের উত্তর পার্শে সন্দেহ ভাজন পুরাতন মালবাহী ট্রাকে অভিযান চালায়।

এসময় ট্রাকের পিছনের কেবিনে অভিনব কৌশলে লুকিয়ে রাখা ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আসামিদের হাতেনাতে আটক করা হয়েছে।আসামিদের ব্যবহারকৃত মালবাহী ট্রাকটি জব্দ করা হয়েছে।

আটক আসামীদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

হাকিমপুরে ১ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ আটক ২

আপডেট সময় : ০২:৫১:৪৭ অপরাহ্ন, সোমবার, ১২ জুন ২০২৩