সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

সৌদি আরবে ঈদুল ফিতর শুক্রবার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৬:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩ ৮৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

সৌদি আরবে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। দেশটিতে ২১ এপ্রিল শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

আজ বৃহস্পতিবার আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সৌদি আরবে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় দেশটিতে রমজান মাস ২৯ দিনে শেষ হচ্ছে। শুক্রবার শুরু হচ্ছে শাওয়াল মাস। শাওয়ালের প্রথম দিনই মুসলমান সম্প্রদায় পবিত্র ঈদুল ফিতর উদযাপন করে।

সৌদি আরবের সঙ্গে মিল রেখে মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোতেও সাধারণত ঈদ উদযাপন হয়। অন্যদিকে বাংলাদেশে সাধারণত সৌদি আরবের একদিন পর ঈদ উদযাপন হয়।

তবে ইতোমধ্যে শনিবার ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দিয়েছে সাতটি দেশ— অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনেই, থাইল্যান্ড ও জাপান। বৃহস্পতিবার এসব দেশের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। তাই এসব দেশে আগামী শনিবার ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দেওয়া হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা হবে। বাংলাদেশের আকাশে শুক্রবার সন্ধ্যায় শাওয়ালের চাঁদ দেখা গেলে শনিবার ঈদুল ফিতর উদযাপিত হবে। তা না হলে ৩০ রোজা শেষে রোববার পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবে বাংলাদেশের মানুষ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সৌদি আরবে ঈদুল ফিতর শুক্রবার

আপডেট সময় : ০৫:১৬:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩