সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার

বরিশালে অভিযোগ তদন্তে গিয়ে হামলার শিকার, পুলিশসহ আহত ৫

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৩:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০২৩ ১০৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ॥ বরিশালের মেহেন্দিগঞ্জে জমি নিয়ে বিরোধের অভিযোগ তদন্তে গিয়ে পুলিশসহ পাঁচজন হামলার শিকার হয়েছেন।

সোমবার (১৭ এপ্রিল) দুপুরে মেহেন্দিগঞ্জ উপজেলার গোবিন্দপুর ইউনিয়নে ঘটা ওই ঘটনায় আহত থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ফিরোজকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহত অন্যান্যরা হলেন- জমি বিরোধ নিয়ে থানায় অভিযোগকারী আবুল কাশেম, মিরাজ ,আব্দুল কাদের, আব্দুর রশিদ ও উজির আলী। তারাও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
চিকিৎসা নিচ্ছেন।

মেহেন্দিগঞ্জে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, গোবিন্দপুর ইউনিয়নের চরাঞ্চল এলাকায় জমি নিয়ে বিরোধে এক পক্ষ থানায় অভিযোগ দেয়। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে এএসআই ফিরোজের গোবিন্দপুর যান। সেখানে যাওয়ার পরেই ইউনিয়ন চেয়ারম্যান আমিনুল ইসলাম বেল্লাল মোল্লার ভাই নিজাম মোল্লা পুলিশের ওপর চড়াও হন।

ওসি শফিকুল অভিযোগ করে বলেন, নিজাম মোল্লা পুলিশকে উদ্দেশ্যে করে আইন পরিপন্থী কথা বললে এএসআই ফিরোজের সঙ্গে তর্ক ও হাতাহাতি হয়। জমি নিয়ে তখন
অভিযোগ দেওয়া ব্যক্তিরা এগিয়ে এলে তাদেরও মারধর করেন নিজাম মোল্লা।

আর এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করবে বলেও জানান ওসি।

এদিকে এ বিষয়ে নিজাম মোল্লার বড় ভাই উলানিয়া উত্তর ইউনিয়নের চেয়ারম্যান নুরুল ইসলাম জামাল মোল্লা বলেন, পুলিশের ওপর হামলা করা হয়নি। একটু তর্ক-বিতর্ক হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে অভিযোগ তদন্তে গিয়ে হামলার শিকার, পুলিশসহ আহত ৫

আপডেট সময় : ০৫:৩৩:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০২৩