সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

কারাগারের মধ্যে দুই গ্রুপে সংঘর্ষে নিহত ১২

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৩:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১৬ এপ্রিল ২০২৩ ৮৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ॥ দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরের একটি কারাগারে মারাত্মক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১২ জন বন্দি নিহত হয়েছেন। শুক্রবার গুয়াকিল শহরে অবস্থিত কারাগারে এ ঘটনা ঘটে।

যুক্তরাজ্যর গণমাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে জানায়, স্থানীয় সময় শুক্রবার (১৪ এপ্রিল) দেশটির অন্যতম বিপজ্জনক গুয়াকিল শহরের কারাগারে দুটি অপরাধী গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে এ প্রাণহানির ঘটনা ঘটে। এ ঘটনায় দায়ী ব্যক্তিদের শনাক্ত করতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

ইকুয়েডরে কারাগারে দাঙ্গা ও প্রাণহানির ঘটনা খুবই সাধারণ। তবে দেশটির কারাগারে সহিংসতার কারণ হিসেবে অপরাধীদের শাস্তি ব্যবস্থার প্রতি রাষ্ট্রীয় অবহেলাকে দায়ী করেছে জাতিসংঘ।

উল্লেখ্য, গত কয়েক বছর ধরে মাদকের প্রধান রুট হিসেবে ব্যবহৃত হচ্ছে ইকুয়েডর। প্রচুর অর্থ থাকার কারণে ইকুয়েডরের বন্দর এলাকাগুলোতে বিভিন্ন সন্ত্রাসী গ্যাংয়ের প্রভাব বাড়ছে। এসব সন্ত্রাসীগোষ্ঠী মাদক চোরাচালানের সঙ্গে যুক্ত।
মাদকের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সন্ত্রাসীগোষ্ঠীর সদস্যদের নিয়মিত গ্রেপ্তার করছে পুলিশ। এসব সন্ত্রাসীগোষ্ঠী কারাগারের মধ্যেও এলাকা নিয়ন্ত্রণ এবং মাদক পাচারের রুট নিয়ে দাঙ্গায় জড়িয়ে পড়ে।

এর আগে ২০২১ সালে ইকুয়েডরের বৃহত্তম শহর গুয়াকুইলের পেনিটেনসিয়া দেল লিটোরাল কারাগারে দুই পক্ষের সহিংসতায় কমপক্ষে ৫৮ বন্দি নিহত এবং কয়েক ডজন আহত হয়েছিল ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কারাগারের মধ্যে দুই গ্রুপে সংঘর্ষে নিহত ১২

আপডেট সময় : ১০:১৩:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১৬ এপ্রিল ২০২৩