সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন

আল-আকসায় আবারও ইসরায়েলি পুলিশের হামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৫:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩ ৫১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

পবিত্র রমজানের মধ্যে অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদে আবারও সহিংস অভিযান চালিয়েছে ইসরায়েলি পুলিশ। এ সময় ফিলিস্তিনি মুসল্লিদের ওপর আক্রমণ চালানো হয়েছে। এতে অন্তত ছয়জন ফিলিস্তিনি আহত হয়েছেন বলে জানিয়েছে রেড ক্রিসেন্ট সোসাইটি।

বুধবার রাতের এই হামলার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা গেছে, ইসরায়েলি বাহিনী স্টান গ্রেনেড, রাবার-কোটেড স্টিল বুলেট ও টিয়ার গ্যাস ব্যবহার করেছে। খবর- আল-জাজিরা।

এ ঘটনায় অধিকৃত পূর্ব জেরুজালেমের বিভিন্ন স্থানে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ইসরায়েলি বাহিনীর সঙ্গে ফিলিস্তিনিদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। ১৪ বছর বয়সী এক ফিলিস্তিনি কিশোর এতে গুলিবিদ্ধ হয়েছে বলে জানা গেছে।

ওয়াফা নিউজ এজেন্সি অনুসারে, নাবলুসে ইসরায়েলি বাহিনী বিষাক্ত গ্যাস ছুঁড়েছে। সেখানে কমপক্ষে ১২ জন আহত হয়েছে। সংস্থাটি জেনিন ও বেথলেহেম শহরের কাছেও সংঘর্ষের কথা জানিয়েছে।

এর আগে বুধবার ভোরে আল-আকসায় ইসরায়েলি পুলিশ সহিংস অভিযান চালায়। সেসময় ১২ জন আহত হন। তাদের মধ্যে তিনজনকে হাসপাতালে পাঠানো হয় বলে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানায়। আটক করা হয়েছিল অন্তত ৪০০ ফিলিস্তিনিকে।

কূটনীতিকরা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, আল-আকসা মসজিদ প্রাঙ্গণে সহিংসতা নিয়ে আলোচনার জন্য বৃহস্পতিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদ একটি জরুরি অধিবেশন বসবে। সংযুক্ত আরব আমিরাত ও চীনের অনুরোধে এই রুদ্ধদ্বার বৈঠক ডাকা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আল-আকসায় আবারও ইসরায়েলি পুলিশের হামলা

আপডেট সময় : ০৪:৩৫:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩