সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন

আত্মসমর্পণ করতে গাড়িবহর নিয়ে আদালতে ট্রাম্প

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৯:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩ ৫৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসের মামলায় অভিযুক্ত সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাড়িবহর নিয়ে নিউইয়র্কের আদালতে আত্মসমপর্ণ করতে হাজির হয়েছেন। আদালতের উদ্দেশে রওনা হওয়ার সময় নেতাকর্মী ও উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন ট্রাম্প। পরে কয়েকটি গাড়ি নিয়ে তিনি আদালতের উদ্দেশে যান। খবর: সিএনএন ও বিবিসি’র।

নিউইয়র্কের ট্রাম্প টাওয়ার থেকে গাড়িবহর নিয়ে প্রায় ২০ মিনিটের গাড়িবহর যাত্রায় আদালতে পৌঁছান ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে ম্যানহাটনে আদালত প্রাঙ্গণে পৌঁছে শান্তভাবে গাড়ি থেকে নামেন ডোনাল্ড ট্রাম্প। হেঁটে আদালত ভবনে প্রবেশ করেন তিনি। এ সময় উপস্থিত সংবাদকর্মীদের সঙ্গে কথা বলেননি সাবেক মার্কিন প্রেসিডেন্ট।

আদালতে প্রথমে ট্রাম্পের আঙুলের ছাপ নেওয়া ও ছবি তোলাসহ বেশ কিছু আনুষ্ঠানিক কার্যক্রম রয়েছে। এরপর আদালতের কাঠগড়ায় যাবেন ট্রাম্প। সেখানে তাঁর উপস্থিতিতে অভিযোগ পড়া হবে। এরপর ট্রাম্প নিজেকে দোষী বা নির্দোষ দাবি করবেন।

আশা করা হচ্ছে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট আজ জামিনে মুক্তি পাবেন। পরে সন্ধ্যায় তিনি ফ্লোরিডা অঙ্গরাজ্যে ফিরে যাবেন বলে ধারণা করা হচ্ছে।

এর আগে গত বৃহস্পতিবার নিউইয়র্কের গ্র্যান্ড জুরি ট্রাম্পকে অভিযুক্ত করেন। ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে এক পর্নো তারকার মুখ বন্ধ রাখতে ঘুষ দেওয়ার অভিযোগ রয়েছে ট্র্রাম্পের বিরুদ্ধে। তাঁর দল রিপাবলিকান পার্টি মনে করে, মামলাটি রাজনৈতিক প্রভাবিত এবং ডেমোক্র্যাটরা এর পেছনে কলকাঠি নাড়ছেন।

সাবেক মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসের শারীরিক সম্পর্ক হয় ২০০৬ সালে। এটি ছিল মেলানিয়াকে বিয়ে করার পরের বছর। ২০১৬ সালে নির্বাচনের আগে ড্যানিয়েলসের মুখ বন্ধ রাখতে আইনজীবীর মাধ্যমে ট্রাম্প ১ লাখ ৩০ হাজার ডলার অর্থ দিয়েছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আত্মসমর্পণ করতে গাড়িবহর নিয়ে আদালতে ট্রাম্প

আপডেট সময় : ০৫:৪৯:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩