সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

আগামীকাল নির্বাচনের বার্তা দেবেন প্রধানমন্ত্রী: কাদের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৫:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১০ মার্চ ২০২৩ ৮৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
আগামীকাল ময়মনসিংহ সফর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নগরীর সার্কিট হাউজ মাঠে জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন তিনি। এ উপলক্ষে সভাস্থল পরিদর্শন করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার (১০ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে নগরীর সার্কিট হাউজ মাঠে সভাস্থল পরিদর্শন করেন তিনি।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আমার ধারণা স্মরণকালের সর্ববৃহৎ সমাবেশ আগামীকাল সার্কিট হাউজ ময়দানে অনুষ্ঠিত হতে যাচ্ছে। সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংকটের কথা বলবেন, সমাধানের কথা বলবেন। সমস্যার কথা বলবেন এবং উত্তরণের উপায় সম্পর্কে বলবেন। আগামী দিনের জন্য বার্তা দেবেন। কী করণীয় সে সম্পর্কে বলবেন। আগামী নির্বাচনের জন্য বার্তা দেবেন।

এ সময় জেলা প্রশাসক মোস্তাফিজার রহমান বলেন, আগামীকাল দুপুর ১টায় প্রধানমন্ত্রী হেলিকপ্টারযোগে নগরীর রফিক উদ্দিন ভুঁইয়া স্টেডিয়াম মাঠে অবতরণ করবেন। সেখান থেকে সার্কিট হাউজে এসে বিশ্রাম নেওয়ার পর প্রধানমন্ত্রী ৭৩ প্রকল্পের উদ্বোধন এবং ৩০টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। পরে বিকেল ৩টায় সার্কিট হাউজ মাঠে আওয়ামী লীগ আয়োজিত বিভাগীয় জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী।

জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলমের সভাপতিত্বে জনসভায় ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর ও জামালপুর থেকে অন্তত ১২ লাখ লোকের সমাগম হবে বলে আশা প্রকাশ করছেন নেতারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আগামীকাল নির্বাচনের বার্তা দেবেন প্রধানমন্ত্রী: কাদের

আপডেট সময় : ০৫:১৫:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১০ মার্চ ২০২৩