সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ

ঝালকাঠিতে দুর্নীতিবিরোধী শপথ নিল শতাধিক শিক্ষার্থী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৭:২৯ অপরাহ্ন, সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৩ ৬৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠি সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের শতাধিক শিক্ষার্থী দুর্নীতিবিরোধী শপথ নিয়েছেন। সোমবার সকাল ১১টার থেকে দুপুর ২টা পর্যন্ত সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ মিলনায়তনে আয়োজিত তথ্য অধিকার আইন বিষয়ক এক ওরিয়েন্টেশান ও কুইজ প্রতিযোগিতা শেষে দুর্নীতিবিরোধী শপথ পাঠ করেন তারা। টিআইবি’র সচেতন নাগরিক কমিটি (সনাক) ও ইয়ুথ এনগেজমেন্ট এন্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপের সহযোগিতায় কলেজ কর্তৃপক্ষের আয়োজনে ওরিয়েন্টেশানে উক্ত কলেজর শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ নীল রতন দত্ত। এসময় উপস্থিত ছিলেন সচেতন নাগরিক কমিটির (সনাক), ঝালকাঠির সভাপতি ড. কামরুন্নেছা আজাদ, কলেজের শিক্ষক মোঃ আব্দুর রাব্বু, মোঃ নূর আলম সিদ্দিকি, টিআইবি’র এরিয়া কোঅর্ডিনেটর মিজানুর রহমান এবং ইয়েস সদস্যরা।

ওরিয়েন্টেশানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে তথ্য অধিকার আইন-২০০৯ ও এর প্রয়োগ সংক্রান্ত বিস্তারিত বিষয় তুলে ধরা হয়। ওরিয়েন্টেশানে অংশগ্রহণকারী ১২০ জন শিক্ষার্থী ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই), ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি), দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন সম্পর্কে এবং তথ্য অধিকার আইন ২০০৯ এর বিভিন্ন ধারা এবং তথ্য প্রাপ্তির আবেদন সম্পর্কে বিস্তারিত বিষয় শিখেছেন। পরে তথ্য অধিকার আইন-২০০৯ এর উপর কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন শিক্ষার্থীরা। কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদেরকে পুরস্কার দেয়া হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঝালকাঠিতে দুর্নীতিবিরোধী শপথ নিল শতাধিক শিক্ষার্থী

আপডেট সময় : ০৪:৫৭:২৯ অপরাহ্ন, সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৩