সংবাদ শিরোনাম ::
বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বাবুগঞ্জের রহমতপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার উজিরপুরে বাস -মোটরবাইক মূখোমূখি সংঘর্ষে বৃদ্ধ নিহত

বরিশালে মাদকের বিশাল চালান সহ কুমিল্লার দুই পাচারকারী গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩৪:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৩ ১২৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স॥ বরিশাল নগরী‌তে অভিযান চালিয়ে ৬৪ কেজি গাঁজাসহ দুজনকে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। পাশাপাশি স্টিলের আলমারিসহ একটি মিনি পিকআপ জব্দ করা হয়।

শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের সামনের সড়কে এই অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের বরিশাল বিভাগীয় গোয়েন্দা কার্যালয়।

অভিযানে আটককৃতরা হলেন- কুমিল্লা জেলার মুরাদনগর থানাধীন পাচকিত্তা ইউনিয়নের গিয়াস উদ্দিন ও মুরাদনগর পৌরসভার মধ্যমপাড়া এলাকার শাকিল মিয়া।

বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের বরিশাল বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক এনায়েত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে চালানো ওই অভিযানে স্টিলের আলমারিসহ একটি মিনি পিকআপে তল্লাশি চালানো হয়। এ সময় সেখান থেকে ৬৪ কেজি গাঁজাসহ দুজনকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, মাদকের এ বিশাল চালানটি নিয়ে কু‌মিল্লা থে‌কে বরিশালে আসে তারা।

তাদের জিজ্ঞাসাবাদে যাদের নাম জানা যাবে, তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা জানিয়ে তিনি বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হ‌য়ে‌ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে মাদকের বিশাল চালান সহ কুমিল্লার দুই পাচারকারী গ্রেফতার

আপডেট সময় : ০৭:৩৪:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৩