সংবাদ শিরোনাম ::
বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার ​নলছিটির সাবেক পিআইও বিজন কৃষ্ণ খরাতীর ৫ মাসের কারাদণ্ড ১২ লাখ টাকা অর্থদণ্ড কাঁঠালিয়ায় ৬৩ কেজি পলিথিন জব্দ, ১০ হাজার টাকা জরিমানা ঘোড়াঘাটের সীমানার ৫০০ মিটার ভিতরে পলাশবাড়ী সীমানা পলক স্থাপনের চেষ্টা এলাকায় ক্ষোভ উপজেলা প্রশাসনের ঘটনাস্থল পরিদর্শন ঝালকাঠির কাঠালিয়ায় পরিবেশ ও শব্দ দূষণবিরোধী মোবাইল কোর্ট: ১২ হাজার টাকা জরিমানা দর্শনা ইমিগ্রেশন দিয়ে ভারতে পালানোর সময় এক যুবক আটক বোর্ড চ্যালেঞ্জে পাস চার ছাত্রী: তেঁতুলিয়ার বোয়ালমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের প্রশংসনীয় উদ্যোগ

পুলিশে চাকরির নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৮:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৩ ১০৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে মাজিদুল ইসলাম (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। বুধবার রাতে নওগাঁর ধামুইরহাট উপজেলার ফতেপুর বাজার এলাকা থেকে গ্রেপ্তারের পর তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে র‍্যাব ক্যাম্প থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গ্রেপ্তার মাজিদুল জেলার সাপাহার উপজেলার কোচ কুড়ুলিয়া গ্রামের আবুল কাশেমের ছেলে। এ ঘটনায় মাজিদুলের বিরুদ্ধে রাতেই মামলা দায়ের করা হয়েছে।

র‍্যাব জানায়, মাজিদুল নিজেকে আনসারের সার্কেল অ্যাডজুটান্ট হিসেবে পরিচয় দিয়ে ধামুইরহাট উপজেলার চৈতন্যপুর গ্রামের এক নারীকে বাংলাদেশ পুলিশ বাহিনীতে কনস্টেবল পদে চাকরি দেওয়ার নামে সাড়ে সাত লক্ষ টাকা হাতিয়ে নেন। এরপর ওই নারীকে ভুয়া নিয়োগপত্র প্রদান করেন। পরে চাকরিতে যোগ দিতে যাবার সময় ওই নারী জানতে পারেন তাকে জাল নিয়োগপত্র দেওয়া হয়েছে।

ওই নারী জয়পুরহাট র‍্যাব ক্যাম্পে অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে কোম্পানী অধিনায়ক মেজর মো. মোস্তফা জামান ও স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি মো. মাসুদ রানার নেতৃত্বে বুধবার রাত পৌনে ৯টায় জেলার ধামইরহাট উপজেলার ফতেপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। জাল নিয়োগপত্র ও অন্যান্য নথিসহ মাজিদুলকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব আরও জানায়, গ্রেপ্তার মাজিদুলসহ আরও দুই-তিনজনের একটি প্রতারক চক্র কখনো চাকরির ভুয়া আশ্বাস দিয়ে, কখনো জাল নিয়োগপত্র দিয়ে প্রতারণা করে টাকা হাতিয়ে নিত।

ধামুইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, বৃহস্পতিবার সকালে মাজিদুলকে আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পুলিশে চাকরির নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেপ্তার

আপডেট সময় : ০৯:৫৮:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৩