সংবাদ শিরোনাম ::
চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!লিখন,পরে মুছন ঝালকাঠিতে ১৫০ কোটি টাকা ব্যয়ে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ড.জিয়াউদ্দিন হায়দার দামুড়হুদা মডেল থানা পুলিশের হাতে ইয়াবাসহ ৭ আসামী গ্রেফতার শিক্ষার্থীদের শুধু সনদ অর্জন নয়, দক্ষ ও মানবিক মানুষ হতে হবে: জিয়াউদ্দিন হায়দার উজিরপুরে শ্রমিকদল নেতার নেতৃত্বে সরকারি রাস্তার চার কিলোমিটার এলাকার গাছ লুটের মহোৎসব ঝালকাঠিতে ৩০ পিস ইয়াবাসহ দুই যুবক আটক আলমডাঙ্গার স্বপন ফেসবুকে রাজনৈতিক পোস্ট দেয়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার বাবুগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে দ্বিতীয় পর্যায়ের প্রশিক্ষণ শুরু। প্রবাসীর ৬৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ দুলাভাইয়ের বিরুদ্ধে, বাড়ি থেকেও উচ্ছেদের হুমকি ডিসেম্বরে আপা আসবে তাই চলে যাচ্ছি বিদায় বাংলাদেশ আসিফ মাহমুদ

তুরস্কে ফের ভূমিকম্পে ৩ জন নিহত, আহত ৬ শতাধিক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০২:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০২৩ ৯৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কের দক্ষিণাঞ্চলে আবার ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প হয়েছে। এতে নতুন করে আরও তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ৬৮০ জন। সোমবার স্থানীয় সময় রাত ৮টা ৪ মিনিটে দক্ষিণাঞ্চলীয় হাতায় প্রদেশে এ ভূমিকম্প হয়।

তুরস্কের দুর্যোগ মোকাবিলা সংস্থা এএফএডি এ তথ্য জানিয়েছে। হাতায় প্রদেশের দেফনে শহরে এ ভূমিকম্প আঘাত হানে। এর ২০০ কিলোমিটার উত্তরের আনতাকিয়া ও আদানা শহরে এএফপির সাংবাদিকেরা ভূমিকম্প অনুভব করেছেন। খবর বিবিসির

এএফপির একজন সাংবাদিক আতঙ্কের দৃশ্য বর্ণনা করেছেন। তিনি জানান, নতুন করে হওয়া ভূমিকম্পে বিধ্বস্ত শহরের আকাশে ধুলোর মেঘ উড়তে দেখা গেছে।

৬ ফেব্রুয়ারি ভোরে তুরস্ক ও সিরিয়ার সীমান্তবর্তী এলাকায় ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প হয়। এতে শুধু তুরস্কেই ৪১ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। ওই ভূমিকম্পের পর তুরস্কে ৬ হাজারের বেশি পরাঘাত অনুভূত হয়েছে বলে এএফএডি জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

তুরস্কে ফের ভূমিকম্পে ৩ জন নিহত, আহত ৬ শতাধিক

আপডেট সময় : ০৭:০২:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০২৩