সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

সোনার দামে নতুন রেকর্ড

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৯:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ৭ জানুয়ারী ২০২৩ ৮৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক ডেস্ক :: দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তানে বেড়েই চলছে সোনার দাম। দেশটিতে গত কয়েকদিনে বাড়তে থাকা এ দাম আগের সব রেকর্ড ভেঙে ফেলেছে।

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ বুধবার (৪ জানুয়ারি) এক প্রতিবেদনে জানায়, এদিন সোনার দাম প্রতি ভরি ১ লাখ ৮৬ হাজার ৬০০ রুপি ছুঁয়েছে। পাকিস্তানে এর আগে কখনো সোনার দাম এত বাড়েনি। অন্যদিকে ১০ গ্রামের সোনার বারের দাম বেড়ে হয়েছিল ১ লাখ ৬১ হাজার ৬৯৪ রুপি।

অল-পাকিস্তান সারাফা জেমস এন্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (এপিএসজিজেএ) বরাতে জিও জানিয়েছিল, এদিন প্রতি ভরি সোনার দাম ৯০০ রুপি বৃদ্ধি পায়।

অবশ্য রেকর্ড ভাঙার পর আবার কিছুটা শীতল হতে শুরু করেছে সোনার বাজারের উত্তাপ। টানা দুইদিন আবার অল্প অল্প করে কমেছে দাম।

শনিবার (৭ জানুয়ারি) সংবাদমাধ্যম পাকিস্তান অবজারভার এক প্রতিবেদনে জানিয়েছে, এদিন সোনার দাম প্রতি ভরি ১ লাখ ৮৩ হাজার ৭০০ রুপিতে নেমে আসে। আর ১০ গ্রাম সোনার বারের দাম দাঁড়ায় ১ লাখ ৫৭ হাজার ৪৯৩ রুপি।

মূলত ডলারের বিপরীতে পাকিস্তানের মুদ্রার মান কমতে থাকায় সোনার দাম এরকম অস্বাভাবিক বেড়েছে। পাকিস্তানি স্বর্ণ ব্যবসায়ীদের আশঙ্কা এ দাম ২ লাখ রুপি ছুঁতে পারে।

বাজার পর্যবেক্ষকরা বলছেন, বহুপাক্ষিক এবং দ্বিপাক্ষিক পাওনারদের ৬ থেকে ৮ বিলিয়ন ডলারের প্রবাহ পাকিস্তানের সোনার বাজারে বিস্ফোরণ ঘটাবে।

পাকিস্তানে ডলারের বিপরীতে রুপির দাম কমতে থাকায় বিদেশি বিনিয়োগকারীদের জন্য সোনার দাম আরও কমেছে বলে জানিয়েছে জিও নিউজ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সোনার দামে নতুন রেকর্ড

আপডেট সময় : ১০:০৯:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ৭ জানুয়ারী ২০২৩