সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

ঘন কুয়াশায় চীনে সেতুর ওপর ২০০ গাড়ির সংঘর্ষ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৫:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ ডিসেম্বর ২০২২ ৮০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স: চীনের ঝেংঝু শহরে বুধবার ঘন কুয়াশায় একটি সেতুর ওপর দুই শতাধিক গাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।এ দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন।

উদ্ধারকারী সংস্থা এবং রাষ্ট্রীয় সম্প্রচারকারী সিসিটিভি এ তথ্য জানিয়েছে। গত বুধবার দেশটির হেনান প্রদেশের ঝেংঝৌ শহরের একটি সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, ওইদিন ঝেংঝৌ শহরে কুয়াশার কারণে দৃশ্যমানতা কম ছিল। ফলে হুয়াংহে সেতুতে প্রথমে কয়েকটি গাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে সেগুলোর পেছনে একের পর এক গাড়ি এসে ধাক্কা মারতে থাকে।

এভাবে ২০০ গাড়ি সেতুর ওপর আটকে যায়। এমনকি কিছু গাড়ি অন্য গাড়ির ওপরে উঠে যায়। এ দুর্ঘটনার বেশ কিছু ছবি ও ভিডিও বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

দেখা যায়, হুয়াংহে সেতুর মাঝামাঝি লাইনের কাছে উত্তর থেকে দক্ষিণ এবং দক্ষিণ থেকে উত্তর দিকে একাধিক সংঘর্ষ হয়ে গাড়িগুলো বিধ্বস্ত হয়েছে।

এতে অনেকে গাড়িতেই আটকে পড়ে। তাদের উদ্ধার করতে ১১টি ইউনিট পাঠায় ফায়ার সার্ভিস। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

ওই সেতুটি ঝেংঝৌ প্রদেশের সবচেয়ে ব্যস্ত সেতু। হলুদ নদীর ওপরে তৈরি এই ওভারপাসটি ঝেংঝো ও প্রতিবেশী শিনজিয়াংকে সংযুক্ত করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঘন কুয়াশায় চীনে সেতুর ওপর ২০০ গাড়ির সংঘর্ষ

আপডেট সময় : ০৬:০৫:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ ডিসেম্বর ২০২২