সংবাদ শিরোনাম ::
দর্শনায় ক্যাডেট একাডেমিতে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বিএসএফের গুলিতে জীবননগরে বাংলাদেশি আহত স্বর্ণ ব্যবসায়ী আটক ঘোড়াঘাটে মাদকবিরোধী উন্মুক্ত সভা, ৩০ সদস্যের কমিটি গঠন চাঁদপুরে ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৭৪, আটক ১৯ কিশোর ঝালকাঠিতে মাদকবিরোধী মাসুক স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ইকবাল সোবহান চৌধুরীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ঝালকাঠি জেলা জামায়াতের নবনির্বাচিত আমীরের শপথ গ্রহণ সম্পন্ন চুয়াডাঙ্গার জেলা জামায়াতের জেলা আমির এমপি রুহুল আমিনের শপথ ঘোড়াঘাটে গবাদিপশুর খাদ্য সংকট জানাযার খাদ্যের দাম বৃদ্ধি বিপাকে গরুর মালিক ও খামারিরা চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!লিখন,পরে মুছন

আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনলেন মাহিয়া মাহি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৯:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২ ১২০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে মনোনয়ন ফরম কিনেছেন অভিনেত্রী মাহিয়া মাহি।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিকেলে তিনি আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

এর আগে মঙ্গলবার (২৭ ডিসেম্বর) মনোনয়ন ফরম কেনার ঘোষণা দেন মাহিয়া মাহি। তিনি বলেন, চাঁপাইনবাবগঞ্জ-২’ আসনে আসন্ন উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে মনোনয়ন সংগ্রহ করব।

তাই আপনাদের এলাকার মেয়ে হিসেবে আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন। আর আমার জন্য ও নৌকার জন্য দোয়া করবেন।

যেন এই আসনে নৌকার জয় হয়। আজ মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার ডাক বাংলোর সামনে এক পথসভায় তিনি এসব কথা বলেন।

গত ১০ ডিসেম্বর রাজধানীর গোলাপবাগ মাঠে বিভাগীয় গণসমাবেশ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন বিএনপির সাত সংসদ সদস্য।

ফলে অন্য এলাকার মত চাঁপাইনবাবগঞ্জ-২ ( নাচোল ,গোমস্তাপুর ও ভোলাহাট) আসন শূন্য ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গত ১১ ডিসেম্বর সংসদের স্পিকারের নিকট বিএনপি দলীয় ৬ জন সংসদ সদস্য পদত্যাগপত্র জমা দেন।

পরের দিন জাতীয় সংসদ সচিবালয় থেকে তাদের আসন শূন্য ঘোষণা করা হয়। ফলে ৯০ দিনের মধ্যে নির্বাচন করার বাধ্যবাধকতা থেকেই নির্বাচন কমিশন দেশের পাঁচটি আসনে উপ-নির্বাচন ঘোষণা করে ১ ফেব্রুয়ারি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনলেন মাহিয়া মাহি

আপডেট সময় : ১১:০৯:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২