সংবাদ শিরোনাম ::
চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!লিখন,পরে মুছন ঝালকাঠিতে ১৫০ কোটি টাকা ব্যয়ে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ড.জিয়াউদ্দিন হায়দার দামুড়হুদা মডেল থানা পুলিশের হাতে ইয়াবাসহ ৭ আসামী গ্রেফতার শিক্ষার্থীদের শুধু সনদ অর্জন নয়, দক্ষ ও মানবিক মানুষ হতে হবে: জিয়াউদ্দিন হায়দার উজিরপুরে শ্রমিকদল নেতার নেতৃত্বে সরকারি রাস্তার চার কিলোমিটার এলাকার গাছ লুটের মহোৎসব ঝালকাঠিতে ৩০ পিস ইয়াবাসহ দুই যুবক আটক আলমডাঙ্গার স্বপন ফেসবুকে রাজনৈতিক পোস্ট দেয়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার বাবুগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে দ্বিতীয় পর্যায়ের প্রশিক্ষণ শুরু। প্রবাসীর ৬৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ দুলাভাইয়ের বিরুদ্ধে, বাড়ি থেকেও উচ্ছেদের হুমকি ডিসেম্বরে আপা আসবে তাই চলে যাচ্ছি বিদায় বাংলাদেশ আসিফ মাহমুদ

যুক্তরাষ্ট্রে তুষারঝড় : ১৯ জনের মৃ-ত্যু, বহু মানুষ বিদ্যুৎহীন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৫:০৪ অপরাহ্ন, রবিবার, ২৫ ডিসেম্বর ২০২২ ১২৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ॥ রোববার (২৫ ডিসেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে। তবে আল জাজিরা তাদের প্রতিবেদনে ১৮ জনের মৃত্যুর কথা জানিয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, এবারের ঝড়টি গত কয়েক দশকের মধ্যে অন্যতম শক্তিশালী ছিল। ঝড়ের কারণে তিন হাজারেরও বেশি মার্কিন ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে করে ক্রিসমাসের আগমুহূর্তে হাজার হাজার পর্যটক আটকা পড়েছেন।

ট্র্যাকিং সাইট পাওয়ারআউটেজ.ইউএস-এর মতে, শনিবার সন্ধ্যা পর্যন্ত কমপক্ষে তিন লাখ বাড়ি ও ব্যবসায়িক প্রতিষ্ঠান বিদ্যুৎহীন ছিল। এর আগের দিন বিদ্যুৎহীন ছিল ১.৮ মিলিয়ন গ্রাহক।

এদিকে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি উন্নতি করতে অনেক ইলেকট্রিক কোম্পানি জনগণকে বড় যন্ত্রপাতি না চালাতে বলেছে। পাশাপাশি অপ্রয়োজনীয় লাইট বন্ধ করে শক্তি সংরক্ষণ করতে বলেছে।

ঝড়ের প্রভাবে পুরো যুক্তরাষ্ট্র জুড়ে কমপক্ষে ১৮ জনের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে প্রশাসনিক কর্মকর্তারা। এদের মধ্যে নিউইয়র্কের বাফেলো শহরের বাইরে দুইজন পাওয়া গেছে, যেখানে উদ্ধার কর্মীরা পৌঁছাতে পারেনি।

এরি কাউন্টি এক্সিকিউটিভ মার্ক পোলোনকারজ বলেছেন, বাফেলোতে আরো একজনেরও মৃত্যু হয়েছে। এবারের তুষার ঝড়টি এই অঞ্চলের ইতিহাসে সবচেয়ে খারাপ ঝড় হতে পারে।

তিনি বলেন, তুষারের কারণে রাস্তাঘাট বন্ধ হয়ে যাওয়ায় উদ্ধারস্থলে যেতে অ্যাম্বুলেন্সগুলোর বাড়তি সময় লাগছে। এখনও শত শত মানুষ তাদের যানবাহনে আটকে আছে।

তিনি যোগ করেন, ন্যাশনাল গার্ডকে উদ্ধার কাজের জন্য সরাসরি বাফেলো শহরে পাঠানো হচ্ছে।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিসের (এনডব্লিউএস) মতে, ২০ কোটির বেশি মার্কিন নাগরিক আবহাওয়া সতর্কতার অধীনে ছিলেন। কারণ, হিমবাহের কারণে তাপমাত্রা ৫৫ ফারেনহাইটের (-৪৮ সেলসিয়াস) কাছাকাছি ছিল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

যুক্তরাষ্ট্রে তুষারঝড় : ১৯ জনের মৃ-ত্যু, বহু মানুষ বিদ্যুৎহীন

আপডেট সময় : ০৫:৩৫:০৪ অপরাহ্ন, রবিবার, ২৫ ডিসেম্বর ২০২২