সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

করোনা পরিস্থিতিতে ‘খুবই উদ্বিগ্ন’ বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৯:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০২২ ৮৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক ডেস্ক :: চীনে সম্প্রতি বেড়েছে করোনার প্রকোপ। এতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) খুবই উদ্বিগ্ন বলে জানিয়েছেন সংস্থাটির প্রধান টেড্রোস আধানম গেব্রেইয়েসুস। বুধবার (২১ ডিসেম্বর) সাপ্তাহিক প্রেস কনফারেন্সে তিনি একথা জানান।

বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, চীনের করোনা পরিস্থিতি নিয়ে তিনি ‘খুব উদ্বিগ্ন’ বলে জানিয়েছেন ডব্লিউএইচও প্রধান টেড্রোস আধানম গেব্রেইয়েসুস। আর তাই চীনে বর্তমান সংক্রমণের জেরে রোগের তীব্রতা, হাসপাতালে ভর্তি এবং নিবিড় পরিচর্যার প্রয়োজনীয়তা সম্পর্কে বিস্তারিত তথ্যের জন্যও আবেদন করেছেন তিনি।

এদিকে ভাইরাসে আক্রান্ত রোগী বৃদ্ধির কারণে করোনা পরিস্থিতি মোকাবিলায় চীনকে লড়াই করতে হতে পারে বলে মন্তব্য করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সিনিয়র একজন কর্মকর্তা। তিনি বলেছেন, চীন থেকে কোভিড সংক্রমণ সংক্রান্ত তথ্যের অভাব নিয়ে উদ্বেগ রয়েছে।

আল জাজিরা বলছে, করোনাভাইরাসের সংক্রমণ ও এ সংক্রান্ত নানা তথ্য নিয়ে চীনের সরকারি পরিসংখ্যান খুব বেশি বিশ্বাসযোগ্য নয় বলে মনে করা হচ্ছে, কারণ কঠোর জিরো কোভিড পলিসির সাম্প্রতিক শিথিলকরণের পরে সারা দেশে ভাইরাস শনাক্তে কম পরীক্ষা করা হচ্ছে।

ডব্লিউএইচওর জরুরি অবস্থা বিভাগের পরিচালক মাইক রায়ান বুধবার বলেছেন, ‘বলা হচ্ছে, চীনে আইসিইউতে তুলনামূলকভাবে কম সংখ্যক রোগীকে যেতে হচ্ছে, তবে মনে করা হচ্ছে চীনের আইসিইউগুলো রোগীতে পূর্ণ হয়ে যাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘আমি বলতে চাই না যে, চীন ইচ্ছা করেই আমাদের সামনে প্রকৃত তথ্য তুলে ধরছে না। আমি মনে করি, তারা (চীন) বর্তমান চিন্তা বা প্রবণতা থেকে পিছিয়ে রয়েছে।’

রায়ান উল্লেখ করেছেন, গত কয়েক সপ্তাহ ধরে চীনে টিকা দেওয়ার হার বেড়েছে। তবে তার অভিমত, করোনার ওমিক্রন ভ্যারিয়েন্ট রুখতে দেশটি আগামী সপ্তাহগুলোতে পর্যাপ্ত টিকা দিতে সক্ষম হয় কিনা তা দেখতে হবে।

রায়ান বলেন, ডব্লিউএইচও (চীনকে) ভ্যাকসিন আমদানি করার কাজকে উৎসাহিত করবে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এমন ব্যবস্থাও খুঁজে বের করবে যেখানে যতটা সম্ভব ভ্যাকসিন তৈরি করা যায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

করোনা পরিস্থিতিতে ‘খুবই উদ্বিগ্ন’ বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আপডেট সময় : ১০:৩৯:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০২২