সংবাদ শিরোনাম ::
ইকবাল সোবহান চৌধুরীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ঝালকাঠি জেলা জামায়াতের নবনির্বাচিত আমীরের শপথ গ্রহণ সম্পন্ন চুয়াডাঙ্গার জেলা জামায়াতের জেলা আমির এমপি রুহুল আমিনের শপথ ঘোড়াঘাটে গবাদিপশুর খাদ্য সংকট জানাযার খাদ্যের দাম বৃদ্ধি বিপাকে গরুর মালিক ও খামারিরা চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!লিখন,পরে মুছন ঝালকাঠিতে ১৫০ কোটি টাকা ব্যয়ে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ড.জিয়াউদ্দিন হায়দার দামুড়হুদা মডেল থানা পুলিশের হাতে ইয়াবাসহ ৭ আসামী গ্রেফতার শিক্ষার্থীদের শুধু সনদ অর্জন নয়, দক্ষ ও মানবিক মানুষ হতে হবে: জিয়াউদ্দিন হায়দার উজিরপুরে শ্রমিকদল নেতার নেতৃত্বে সরকারি রাস্তার চার কিলোমিটার এলাকার গাছ লুটের মহোৎসব ঝালকাঠিতে ৩০ পিস ইয়াবাসহ দুই যুবক আটক

মেয়েদের জন্য বিশ্ববিদ্যালয়ের দরজা বন্ধ করলো তালেবান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩০:৩৪ অপরাহ্ন, বুধবার, ২১ ডিসেম্বর ২০২২ ১০৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : আফগানিস্তানে নারীদের শিক্ষার সুযোগ আরও সীমিত করলো কট্টর তালেবান সরকার। তালেবান সরকারের উচ্চশিক্ষামন্ত্রী এক চিঠিতে বলা হয়, আফগানিস্তানে নারীদের বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ নিষিদ্ধ করা হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নারী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারবে না।

মন্ত্রণালয়ের একজন মুখপাত্রের বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স জানায়, মঙ্গলবার মন্ত্রণালয় এ সংক্রান্ত চিঠি জারি করেছে। মাধ্যমিক পর্যায়ের বেশিরভাগ স্কুলে আগেই ছাত্রীদের পড়ানো বন্ধ করা হয়েছে। এই নিষেধাজ্ঞার ফলে তালেবান শাসনে আফগানিস্তানে নারীদের শিক্ষার সুযোগ আরও সীমিত হলো বলে জানিয়েছে বিবিসি।

গত বছর তালেবান আফগানিস্তানের ক্ষমতায় ফেরার পর তাদের কট্টর ইসলামিক আইনগুলোও ফিরতে শুরু করে। তারা বিশ্ববিদ্যালয়ে ছাত্র ও ছাত্রীদের বসার জায়গা আলাদাসহ ক্লাস রুমের ভেতরে পর্দা টানিয়ে দেয়। এমনকি যাওয়া-আসার জন্য ব্যবস্থা করে আলাদা গেট।

সে সময় নির্দেশনা দেওয়া হয়েছিল, কেবল নারী শিক্ষক বা বৃদ্ধ পুরুষরা শ্রেণিকক্ষে মেয়েদের পড়াতে পারবেন। এদিকে তালেবানদের এমন সিন্ধান্তে মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য নিন্দা জানিয়েছে।

জাতিসংঘে যুক্তরাষ্ট্রের উপ রাষ্ট্রদূত রবার্ট উড বলেছেন, তালেবানরা সব আফগানদের অধিকার, বিশেষ করে মানবাধিকার এবং নারী ও মেয়েদের মৌলিক স্বাধীনতাকে সম্মান না করা পর্যন্ত আন্তর্জাতিক স্বীকৃতি পেতে পারে না।

জাতিসংঘে যুক্তরাজ্যের রাষ্ট্রদূত বারবারা উডওয়ার্ড বলেছেন, এ নিষেধাজ্ঞার মাধ্যমে দেশটিতে নারীদের অধিকার আরও কমিয়ে দেওয়া হলো এবং প্রতিটি নারী শিক্ষার্থীর জন্য এটা গভীর হতাশার বিষয়।

এ প্রসঙ্গে জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেছেন, মঙ্গলবারের এ ঘোষণা স্পষ্টতই তালেবানদের আরেকটি প্রতিশ্রুতি ভঙ্গ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মেয়েদের জন্য বিশ্ববিদ্যালয়ের দরজা বন্ধ করলো তালেবান

আপডেট সময় : ০৬:৩০:৩৪ অপরাহ্ন, বুধবার, ২১ ডিসেম্বর ২০২২