সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

নিষিদ্ধ হচ্ছে বিয়ে ছাড়া যৌন সম্পর্ক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৫:৫৬ অপরাহ্ন, শনিবার, ৩ ডিসেম্বর ২০২২ ১১২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক ‍॥ বিয়ে ছাড়া যৌন সম্পর্ক নিষিদ্ধ করতে যাচ্ছে ইন্দোনেশিয়া। এ মাসেই দেশটির পার্লামেন্টে এ আইন পাসের পক্ষে-বিপক্ষে ভোট হবে। ধারণা করা হচ্ছে, এ আইনের পক্ষেই ভোট পড়বে বেশি। এটি কার্যকর হলে বিয়ে ছাড়া যৌন সম্পর্কের ক্ষেত্রে এক বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। এ খবর দিয়েছে বিবিসি।
খবরে জানানো হয়, আগামী সপ্তাহেই এটি কার্যকর হবে বলে মনে করছেন ইন্দোনেশিয়ার রাজনীতিবিদরা। এই আইন ইন্দোনেশিয়ার নাগরিক এবং দেশটিতে থাকা বিদেশিদের জন্যও প্রযোজ্য হবে। তবে শুধুমাত্র তখনই এ আইন সক্রিয় হবে যখন তৃতীয় কোনো পক্ষ এ নিয়ে মামলা করবে। এর ফলে বিয়ের পর অন্য স্বামী বা স্ত্রী ছাড়া অন্য কারও সঙ্গে যৌন সম্পর্ক অপরাধ হিসেবে বিবেচিত হবে। এছাড়া অবিবাহিতদের বাবা-মা চাইলেও এই মামলা করতে পারবেন।

নতুন আইনে বিয়ের পূর্বে যৌন সম্পর্কের ক্ষেত্রে ৬ মাসের সাজার বিধান রাখা হয়েছে। যদিও এ আইন নিয়ে উদ্বেগ জানিয়েছে ইন্দোনেশিয়ার ব্যবসায়ী গোষ্ঠীগুলো।

তারা বলছে, এ ধরণের আইন ইন্দোনেশিয়ার পর্যটন নষ্ট করবে। বিদেশিরা আর ইন্দোনেশিয়ায় বিনিয়োগ করতে চাইবে না। এর আগে ২০১৯ সালে এ আইনের খসড়া উপস্থাপন করা হয়েছিল। কিন্তু সে সময় দেশব্যাপী বিক্ষোভের কারণে এটি পিছিয়ে যায়। মূলত দেশটির শিক্ষার্থীরাই সবথেকে বেশি এই আইনের বিরোধিতা করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নিষিদ্ধ হচ্ছে বিয়ে ছাড়া যৌন সম্পর্ক

আপডেট সময় : ০৫:১৫:৫৬ অপরাহ্ন, শনিবার, ৩ ডিসেম্বর ২০২২