সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

আমি প্রতিদিন ২-৩ কেজি গালি খাই: মোদি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩২:১৩ অপরাহ্ন, শনিবার, ১২ নভেম্বর ২০২২ ৯৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, তাকে যদি বিরোধীরা গালি দেন, তাতে বিন্দুমাত্র আপত্তি নেই। তিনি প্রতিদিন দুই থেকে তিন কেজি করে গালি খান। শনিবার তেলঙ্গানায় দলের প্রচারণা সভায় তিনি এ কথা বলেছেন।

মোদি বলেছেন, ‘আমি কখনও ক্লান্ত হই না। কারণ আমি প্রতিদিন দুই থেকে তিন কেজি গালি খাই। কিন্তু আমার প্রতি ভগবানের এমন আশীর্বাদ, যে এটি (গালি) আমার ভিতরে গিয়ে পুষ্টিতে রূপান্তরিত হয়।’

তেলঙ্গানার মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাওয়ের (কেসিআর) প্রতি ইঙ্গিত করে তিনি বলেছেন, ‘আমাকে বা বিজেপিকে অসম্মান করলেও তেলঙ্গানার মানুষকে অসম্মান করবেন না। চড়া মূল্য দিতে হবে।’

তেলঙ্গানা সরকার কেন্দ্রের উন্নয়ন প্রকল্পগুলি রূপায়ণে বাধা দিচ্ছে বলেও অভিযোগ করেন মোদি। তার অভিযোগ, চাপান-উতোরে রাজনীতিতে হাতিয়ার করতে গিয়ে উন্নয়নকে উপেক্ষা করছেন কেসিআর।

প্রসঙ্গত, সম্প্রতি চন্দ্রশেখর অভিযোগ করেছিলেন, কর্নাটক, মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্রের মতো তেলঙ্গানাতেও বিধায়ক কিনে সরকারের পতন ঘটাতে চাইছে বিজেপি। এর পরেই দক্ষিণের ওই রাজ্যে দু’দলের পাল্টাপাল্টি বাগযুদ্ধ শুরু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আমি প্রতিদিন ২-৩ কেজি গালি খাই: মোদি

আপডেট সময় : ০৫:৩২:১৩ অপরাহ্ন, শনিবার, ১২ নভেম্বর ২০২২