সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

প্রেমের জন্য লিঙ্গান্তর: হলেন পুরুষ, ছিলেন নারী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪১:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২ ১১৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক ডেস্ক ॥ প্রেমের জন্য মানুষ তো কতো কিছুই করে। কেউ ভোলে ধর্ম, কেউ ভোলে জাত; কেউ আবার দেয় সাত সমুদ্র পাড়ি। তবে প্রিয় মানুষকে কাছে পেতে আরও একটু বেশি পথই হেঁটেছেন ভারতের এক স্কুল শিক্ষক।
রাজস্থানের স্কুল শিক্ষক মিরা নারী থেকে পুরুষ হয়েছেন কেবল প্রেমের টানে এবং তিনি তার ছাত্রীকে বিয়েও করেছেন গত রবিবার (৬ নভেম্বর)।

ভারাতপুর স্কুলের শারিরীক শিক্ষার শিক্ষক মিরা। স্কুলেই তিনি কল্পনা ফৌজদার নামের এক ছাত্রীর প্রেমে পড়েন। আর সেই প্রেমকে পরিণয়ে রূপ দিতেই অস্ত্রোপচারের মাধ্যমে লিঙ্গান্তর করেছেন।

মিরা পুরুষে রূপান্তরের পর এখন তার নাম আরাভ কুন্তাল। তিনি বলেন, ‘ভালোবাসায় সবকিছুই ঠিক আর সেকারণেই আমি আমার লিঙ্গ পরিবর্তন করেছি।’

শারিরীক শিক্ষা ক্লাসেই কল্পনার সাথে মিরার (আরাভ) পরিচয়। কল্পনা রাজ্য পর্যায়ে কাবাডি খেলেন এবং আগামী জানুয়ারিতে তার দুবাইয়ে খেলতে যাওয়ার কথা রয়েছে।

আরাভ জানালেন, স্কুলের খেলার মাঠের যোগাযোগই কল্পনার সাথে তাকে ঘনিষ্ঠ করেছে। তবে তিনি নারী শরীর নিয়ে জন্মালেও মনে মনে পুরুষ হতে চাইতেন। তাঁর ভাষায়, ‘আমি মেয়ে হয়ে জন্মেছি কিন্তু সব সময় নিজেকে ছেলে ভাবতাম। আমি সব সময় অস্ত্রোপচার করে নিজের লিঙ্গ পরিবর্তন করতে চাইতাম। আমি প্রথমবার ২০১৯ সালে অস্তোপচার করি।’

কল্পনাও জানালেন, তিনি আরাভকে অনেক ভালোবাসেন এবং আরাভ অস্ত্রোপচার করে লিঙ্গান্তর না করলেও তিনি তাকে বিয়ে করতেন।

কল্পনা বলেন, ‘আমি শুরু থেকেই তাকে ভালোবাসি। যদি সে সার্জারি নাও করতো, আমি তাকেই বিয়ে করতাম।

কল্পনা ও আরভের পরিবারও এই বিয়ে এবং তাদের সিদ্ধান্ত মেনে নিয়েছেন। সূত্র: এনডিটিভি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রেমের জন্য লিঙ্গান্তর: হলেন পুরুষ, ছিলেন নারী

আপডেট সময় : ০৪:৪১:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২