সংবাদ শিরোনাম ::
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন সেবা চালু চুয়াডাঙ্গার দর্শনায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি নেতাসহ দু’ বাড়ি পেট্রোল বোমা নিক্ষেপ বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন

ভাণ্ডারিয়া প্রতারক চক্রের ৩ সদস্য আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৪:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২ ১০১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভান্ডারিয়া প্রতিনিধি ‍॥ পিরোজপুরের ভাণ্ডারিয়া সোনালী ব্যাংক শাখা থেকে মঙ্গলবার (৮নভেম্বর) দুপুরে প্রতারক চক্রের তিন সদস্যকে আটক করেছে থানা পুলিশ।

আটককৃতরা হলো, মাদারীপুর জেলার শিবচর উপজেলার চরকামারখালী এলাকার মৃত ফারুক ভুইয়ার ছেলে মো. ফিরোজ ভুইয়া (৩৬) একই এলাকার মৃত রশিদ খানের ছেলে সামাদ খান (৬৫) এবং মৃত জালাল ফরাজির ছেলে জয়নাল ফরাজি (৬৩)।

এসময় ভুক্তভোগী হালিমা আক্তার জানান, গত ৬ সেপ্টেম্বর ব্যাংকে থেকে ৪০ হাজার টাকা তোলেন। টাকা তোলার পরে গণনার সময় তিন প্রতারক তাঁর সাথে সখ্যতা গড়ে তুলে পুরাতন টাকার পরিবর্তন করে নতুন টাকা দিবে এমন আশ্বাস দিয়ে ৩০ হাজার টাকা চুরি করে পালিয়ে যায়।

পরে সোনালী ব্যাংক শাখা ব্যবস্থাপকে জানালে ব্যাংক কর্তৃপক্ষ গুরুত্বের সঙ্গে নিয়ে সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে। এতে দেখা যায়, ব্যাংকে ভিড়ের মাঝে প্রতারক চক্রটি টাকা নিয়ে পালিয়ে যায়।

শাখা ব্যবস্থাপক মো. আমিনুল ইসলাম আকন্দ জানান, মঙ্গলবার তিনজনকে ব্যাংকের মধ্যে এলোমেলোভাবে ঘোরাফেরা করতে দেখে তাদের আটক করা হয়। পূর্বের সিসিটিভি ফুটেজের সাথে তাদের মিল থাকায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে ভাণ্ডারিয়া থানার ওসি আসিকুজ্জামান জানান, তাঁরা মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল। চক্রটির সঙ্গে কারা জড়িত তাদের খোঁজ নেওয়া হবে। এদের বিরুদ্ধে থানায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভাণ্ডারিয়া প্রতারক চক্রের ৩ সদস্য আটক

আপডেট সময় : ০৪:৪৪:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২