সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

বিশ্ববাজারে তেলের দাম আরও কমলো

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৫:৪০ অপরাহ্ন, সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২ ১৩৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডয়চে ভেলে বাংলা ‍॥ বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম সোমবার (১২ সেপ্টেম্বর) সকালে ব্যারেলপ্রতি ১.২৮ ডলার বা ১.৪ শতাংশ কমেছে ৷ শুক্রবার এই তেলের দাম ৪.১ শতাংশ বেড়েছিল ৷

চীনের জিরো-কোভিড নীতির কারণে তেলের চাহিদা কমে যাওয়া এবং যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন সুদের হার আরও বাড়াতে পারে, এই সম্ভাবনা দেখা দেয়ায় তেলের দাম কমেছে বলে বিশ্লেষকেরা মনে করছেন ৷

তেল রপ্তানিকারক দেশের সংগঠন ওপেক এবং ওপেক+ এর সদস্যরাষ্ট্রগুলো তেল সরবরাহ কিছুটা কমানোয় গত সপ্তাহে তেলের দামে কিছুটা পরিবর্তন এসেছিল ৷

তবে বিশ্বে ক্রুড তেলের সবচেয়ে বড় আমদানিকারক চীনে লকডাউনের কারণে তেলের বাড়তি দাম কমে এসেছে ৷

গত সপ্তাহে চীনে প্রায় সাড়ে ছয় কোটি মানুষ লকডাউনে ছিলেন৷ যদিও রোববার মাত্র ১,২৪৮ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৷

এদিকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন সুদের হার আরও বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে ৷

ডিসেম্বরের ৫ তারিখ থেকে রাশিয়ার তেল আমদানির উপর ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা কার্যকর হতে যাচ্ছে ৷ আর জি-সেভেন রাষ্ট্রগুলোর নিষেধাজ্ঞা কার্যকর শুরু হবে ফেব্রুয়ারি থেকে ৷

তেল রপ্তানির টাকা রাশিয়া ইউক্রেন যুদ্ধে কাজে লাগাচ্ছে বলে মনে করছে ইইউ ও জি-সেভেন৷ তাই তেল বিক্রি থেকে রাশিয়ার আয় কমাতে এই নিষেধাজ্ঞা দেয়া হয়েছে৷

নিষেধাজ্ঞার কারণে বছর শেষে তেলের দাম আবারও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে ৷

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিশ্ববাজারে তেলের দাম আরও কমলো

আপডেট সময় : ০৫:৫৫:৪০ অপরাহ্ন, সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২