সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

চীনের আরও একটি শহরে লডকাউন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৭:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২ সেপ্টেম্বর ২০২২ ৯৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক ডেস্ক
করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় চীনের আরও একটি শহরের ২ কোটি ১০ লাখ মানুষকে লকডাউনের আওতায় আনা হয়েছে। এবার নতুন করে চেংডু শহরে লকডাউন জারি করেছে চীন প্রশাসন। বৃহস্পতিবার (৩১ আগস্ট) আরোপ করা হয় এ বিধিনিষেধ।

মহামারি নিয়ন্ত্রণে জিরো কোভিড নীতির আওতায় আরোপ করা হলো কড়াকড়ি নিয়ম। তবে বিধিনিষেধ কতদিন জারি থাকবে তা নিয়ে নিশ্চিতভাবে কোনো ঘোষণা দেয়নি কর্তৃপক্ষ।

শহরটির ২ কোটি ১০ লাখ মানুষ গৃহবন্দী বলা চলে। নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনাকাটায় প্রতি পরিবার থেকে একজনের মিলবে অনুমতি। লকডাউন চলাকালে অন্য প্রদেশের বাসিন্দাদের চেংডু শহরে প্রবেশেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বাতিল হয়েছে সব ফ্লাইট।

বৃহস্পতিবার ওই শহরে ১৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ৫১ জনেরই উপসর্গবিহীন।

স্বাস্থ্য সংশ্লিষ্টরা পরিস্থিতিকে ‘অত্যন্ত জটিল এবং গুরুতর’ বলে চিহ্নিত করেছেন। উষ্ণ আবহাওয়ার কারণে সাঁতার ও বিনোদন স্পটগুলোতে গণসমাবেশের জন্য প্রাদুর্ভাব ঘটেছে বলছেন তারা।

চীনের হুবেই প্রদেশের উহান শহরে ২০১৯ সালের ডিসেম্বরে প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয়। সেখান থেকেই আজ গোটা পৃথিবীতে ছড়িয়েছে। যদিও করোনার প্রকৃত উৎস কোথায় তা নিয়ে এখনো সংশয় রয়েছে।

২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি। কয়েক বছরে করোনা বারবার ধরন বদলে আবারও সংক্রমণ ঘটিয়েছে। এদিকে, করোনা ঠেকাতে বিশ্বজুড়ে চলছে টিকাদান কর্মসূচি।

সূত্র: বিবিসি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চীনের আরও একটি শহরে লডকাউন

আপডেট সময় : ০৬:২৭:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২ সেপ্টেম্বর ২০২২