সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

তাইওয়ানের পাশে চীনের সামরিক মহড়া

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩০:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২৭ অগাস্ট ২০২২ ৯০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক ডেস্ক
মার্কিন সিনেটরের তাইপে সফরের জেরে আবারও তাইওয়ানের আশপাশে সামরিক মহড়া চালালো চীন। শুক্রবার (২৬ আগস্ট) তাইওয়ান প্রণালিতে আকাশ ও সমুদ্রপথে সামরিক মহড়া চালায় চীনা সামরিক বাহিনী। তবে এ মহড়াকে নিজেদের নিয়মিত সামরিক মহড়া বলে জানিয়েছে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়

চীনের কড়া হুঁশিয়ারি সত্ত্বেও আবারও তাইওয়ান সফরে গেছেন এক মার্কিন সিনেটর। বৃহস্পতিবার (২৫ আগস্ট) তিনি যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর একটি বিমানে তাইপে পৌঁছান। এর পরই পাল্টা জবাবে তাইওয়ানের আশপাশে আকাশ ও সমুদ্রপথে আবারও সামরিক মহড়া চালিয়েছে চীন। একের পর এক মার্কিন শীর্ষ কর্মকর্তার অঞ্চলটি সফরে উত্তেজনা ক্রমেই বেড়ে চলেছে।

মার্কিন সিনেটরের তাইওয়ান সফরের কারণেই এ মহড়া বলে তাইপে দাবি করলেও চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, এটি নিয়মিত সামরিক মহড়ারই অংশ। নিজেদের স্বায়ত্তশাসিত অঞ্চলের সার্বভৌমত্ব ও নিরাপত্তার পাশাপাশি শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতেই অনুশীলন চালিয়েছে তারা। এ মহড়া ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানায় বেইজিং।

মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের পর থেকে চীন-যুক্তরাষ্ট্র উত্তেজনার পারদ তুঙ্গে। এরপর তাইপে সফরে গেছেন একদল মার্কিন আইনপ্রণেতা, যা নিয়ে চরম ক্ষুব্ধ চীন। জানায় তীব্র প্রতিক্রিয়া। এর জেরে মহড়া শুরু করে তাইওয়ানের চারপাশে।

তাইপে নিয়ে যুক্তরাষ্ট্রের নাক না গলানোর বিষয়ে একাধিকবার চীন কড়া হুঁশিয়ারি দিয়ে এলেও তা আমলে নেয়নি ওয়াশিংটন। এ অবস্থার মধ্যেই চলতি মাসে তাইওয়ানে যুক্তরাষ্ট্রের তিন দফায় মার্কিন উচ্চপর্যায়ের কর্মকর্তা দ্বীপটিতে সফর করেন। এর প্রতিবাদে তাইপের চারপাশে নজিরবিহীন সামরিক মহড়া চালায় বেইজিং।

এরপর তাইপে সফরে গেছেন একদল মার্কিন আইনপ্রণেতা, যা নিয়ে চরম ক্ষুব্ধ হয় চীন। জানায় তীব্র প্রতিক্রিয়া। এর জেরে আবার মহড়া শুরু করে তাইওয়ানের চারপাশে।

চীনের কড়া হুঁশিয়ারিকে মোটেও আমলে নেয়নি যুক্তরাষ্ট্র। এবার তাইওয়ান সফরে পাঠানো হয়েছে মার্কিন সিনেটর মার্শা ব্ল্যাকবার্নকে। বৃহস্পতিবার তিনি যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর বিমানে করে তাইপে পৌঁছান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

তাইওয়ানের পাশে চীনের সামরিক মহড়া

আপডেট সময় : ০৬:৩০:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২৭ অগাস্ট ২০২২