সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

যুক্তরাষ্ট্রে তেলের মজুত কমে ৩৫ বছরে সর্বনিম্ন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২৪:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০২২ ৮৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক ডেস্ক
সবশেষ সপ্তাহে যুক্তরাষ্ট্রের কৌশলগত পেট্রোলিয়াম রিজার্ভ (এসপিআর) আরও ৮১ লাখ ব্যারেল কমেছে। এর ফলে দেশটির অপরিশোধিত তেলের কৌশলগত মজুত কমে দাঁড়িয়েছে বিগত ৩৫ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে। মার্কিন জ্বালানি বিভাগের তথ্যের ভিত্তিতে এ কথা জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

খবরে বলা হয়েছে, গত ১৯ আগস্ট শেষ হওয়া সপ্তাহে যুক্তরাষ্ট্রের এসপিআর কমে ৪৫ কোটি ৩১ লাখ ব্যারেলে দাঁড়িয়েছে, যা ১৯৮৫ সালের জানুয়ারির পর থেকে সর্বনিম্ন।

সবশেষ ৮১ লাখ ব্যারেল হচ্ছে গত এপ্রিলের শেষ থেকে দেশটির রিজার্ভ তেল সরানোর বৃহত্তম ঘটনা। এর আগে কয়েক সপ্তাহ ধরে তুলনামূলক অল্প পরিমাণে রিজার্ভের তেল বাজারে ছেড়েছিল যুক্তরাষ্ট্র।

মার্কিন জ্বালানি বিভাগের এক মুখপাত্র বলেছেন, পরিবহনের জন্য অপরিশোধিত তেল শীতল রাখতে একটি বাড়তি সংযোজনের কারণে সাম্প্রতিক সপ্তাহগুলোতে সরবরাহ কমে গেছে। তবে আগস্ট মাসে নির্ধারিত সূচি অনুযায়ী সরবরাহ করা হচ্ছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত মার্চ মাসে জ্বালানির মূল্যবৃদ্ধি ঠেকাতে দেশটির এসপিআর থেকে ছয় মাসের জন্য প্রতিদিন ১০ লাখ ব্যারেল তেল ছাড়ার ঘোষণা দেন। তার সেই উদ্যোগ এবং কংগ্রেসের আদেশে বিক্রির কারণে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের মজুত কমে গেছে।

এসপিআরের তেল অনলাইনে নিলামের মাধ্যমে স্বীকৃত কোম্পানিগুলোর কাছে বিক্রি করা হয় এবং সরবরাহের তারিখ থেকে পাঁচ দিনের গড় বন্ধনী ব্যবহার করে এর দাম নির্ধারণ হয়।

আগামী বছরগুলোতে স্থির ও পূর্বনির্ধারিত মূল্যে তেল কেনার অনুমতি দিয়ে এসপিআর আবারও পূরণ করার প্রস্তাব দিয়েছে মার্কিন জ্বালানি বিভাগ। বাইডেন প্রশাসনের বিশ্বাস, এই পরিকল্পনা অভ্যন্তরীণ তেল উৎপাদন বাড়াতে সহায়তা করবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

যুক্তরাষ্ট্রে তেলের মজুত কমে ৩৫ বছরে সর্বনিম্ন

আপডেট সময় : ০৩:২৪:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০২২