সংবাদ শিরোনাম ::
ঝালকাঠিতে মাদকবিরোধী মাসুক স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ইকবাল সোবহান চৌধুরীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ঝালকাঠি জেলা জামায়াতের নবনির্বাচিত আমীরের শপথ গ্রহণ সম্পন্ন চুয়াডাঙ্গার জেলা জামায়াতের জেলা আমির এমপি রুহুল আমিনের শপথ ঘোড়াঘাটে গবাদিপশুর খাদ্য সংকট জানাযার খাদ্যের দাম বৃদ্ধি বিপাকে গরুর মালিক ও খামারিরা চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!লিখন,পরে মুছন ঝালকাঠিতে ১৫০ কোটি টাকা ব্যয়ে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ড.জিয়াউদ্দিন হায়দার দামুড়হুদা মডেল থানা পুলিশের হাতে ইয়াবাসহ ৭ আসামী গ্রেফতার শিক্ষার্থীদের শুধু সনদ অর্জন নয়, দক্ষ ও মানবিক মানুষ হতে হবে: জিয়াউদ্দিন হায়দার উজিরপুরে শ্রমিকদল নেতার নেতৃত্বে সরকারি রাস্তার চার কিলোমিটার এলাকার গাছ লুটের মহোৎসব

বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম কমলো

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৭:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১৫ অগাস্ট ২০২২ ১৩৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম আরও কমেছে। বিশ্বের বৃহত্তম অপরিশোধিত তেল আমদানিকারক চীনের উৎপাদন কমে যাওয়ায় চাহিদাও কমে গেছে।

সোমবার (১৫ আগস্ট) দ্বিতীয় সেশনে তেলের দাম কমার এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এদিকে, বিশ্বের শীর্ষ রপ্তানিকারক সৌদি আরামকোর প্রধান বলেন, তারা উৎপাদন বাড়াতে প্রস্তুত।

ব্রেন্ট ক্রুড ফিউচার ১ দশমিক ১৪ ডলার বা ১ দশমিক ২ শতাংশ হ্রাস পেয়ে ব্যারেল প্রতি হয়েছে ৯৭ দশমিক ০১ ডলার। ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুড প্রতি ব্যারেল ১ দশমিক ০৬ দশমিক বা ১ দশমিক ২ শতাংশ হ্রাস পেয়ে দাঁড়ায় ৯১ দশমিক ০৩ ডলার।

চীনের সরকারি তথ্য অনুযায়ী, জুলাই মাসে চীনের অর্থনীতি অপ্রত্যাশিতভাবে ধীর হয়ে যায়। এ সময় শোধনাগারের উৎপাদন দৈনিক ১২ দশমিক ৫৩ মিলিয়ন ব্যারেলে নেমে আসে, যা ২০২০ সালের মার্চের পর থেকে সর্বনিম্ন।

মুডি‍‍`স অ্যানালিটিক্সের অর্থনীতিবিদ হেরন লিন বলেন, চীনের সরকারি তথ্য-উপাত্তের ভিত্তিতে বলা যায়, তেলের রেকর্ড পরিমাণ উচ্চ দামের কারণে অভ্যন্তরীণ সরবরাহ এবং ভোক্তাদের চাহিদা হ্রাস পেয়েছে।

তিনি বলেন, কোভিড-১৯ বিধিনিষেধে সতর্কতামূলক পদক্ষেপ তেলের সঞ্চয় বৃদ্ধি এবং ব্যবহার হ্রাস করাকে উৎসাহিত করে। এতে তেলের চাহিদা বছরের বাকি অংশে নিম্নমুখী থাকতে পারে।

রোববার আরামকোর প্রধান নির্বাহী আমিন নাসের সাংবাদিকদের বলেন, সৌদি আরব সরকার অনুরোধ করলে সৌদি আরামকো অপরিশোধিত তেলের উৎপাদন সর্বোচ্চ দৈনিক ১২ মিলিয়ন ব্যারেল বাড়ানোর জন্য প্রস্তুত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম কমলো

আপডেট সময় : ১০:৩৭:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১৫ অগাস্ট ২০২২