সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

রাজনীতিতে ‘ফিরছেন’ সোহেল তাজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২০:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ অগাস্ট ২০২২ ১১৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের একমাত্র পুত্র তানজিম আহমদ সোহেল তাজ। এক দশক আগে রাজনীতি থেকে বিদায় নেন তিনি।

তবে আবার রাজনীতিতে ফিরছেন তিনি।ডিসেম্বরে অনুষ্ঠেয় ক্ষমতাসীন আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে গুরুত্বপূর্ণ পদে আসছেন সাবেক এ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। এ জন্য তিনি মানসিক প্রস্তুতিও নিয়েছেন বলে জানা গেছে।

সূত্র বলছে, আওয়ামী লীগের আগামী কাউন্সিলে গুরুত্বপূর্ণ পদ নিয়ে রাজনীতিতে ফিরছেন সোহেল তাজ। তাকে গুরুত্বপূর্ণ পদ দেওয়ার ব্যাপারে প্রাথমিক সিদ্ধান্তও হয়েছে।

সোহেল তাজের ফের রাজনীতিতে সক্রিয় হওয়ার বিষয়টি সামনে আসে গতকাল (বৃহস্পতিবার) রাত থেকে ফেসবুকে একটি স্ট্যাটাস ঘিরে।

সোহেল তাজের ছোট বোন মাহজাবিন আহমদ মিমি তার ফেসবুক টাইমলাইনে একটি স্ট্যাটাস দেন।তাতে তিনি লিখেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগের আসন্ন কাউন্সিল অধিবেশনে তানজিম আহমদ (সোহেল তাজ) দলীয় নেতৃত্বে আসছেন ইনশাআল্লাহ। জয় বাংলা! জয় বঙ্গবন্ধু! জয়তু শেখ হাসিনা!! বাংলাদেশ চিরজীবী হোক।’

সোহেল তাজ ২০০১ সালের জাতীয় নির্বাচনে গাজীপুর-৪ (কাপাসিয়া) থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৮ সালে একই আসন থেকে আবারো নির্বাচিত হন। ২০০৯ সালের ৬ জানুয়ারি আওয়ামী লীগ নেতৃত্বাধীন মন্ত্রিসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান সোহেল তাজ।

তবে সেই পদে তিনি বেশি দিন থাকেননি। ওই বছরই ৩১ মে মন্ত্রিসভা থেকে ব্যক্তিগত কারণে তিনি পদত্যাগ করেন। আর ২০১২ সালের ২৩ এপ্রিল সংসদ সদস্য পদ থেকেও পদত্যাগ করেন তিনি। এরপর থেকে রাজনীতি থেকে দূরে রয়েছেন তাজউদ্দিনপুত্র।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রাজনীতিতে ‘ফিরছেন’ সোহেল তাজ

আপডেট সময় : ০৬:২০:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ অগাস্ট ২০২২