সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

বর্তমান ব্যবস্থায় ‘ফেরেশতা’ দিয়েও সুষ্ঠু ভোট সম্ভব নয় : জাপা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৬:০৮ পূর্বাহ্ন, রবিবার, ৩১ জুলাই ২০২২ ১১৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : বর্তমান নির্বাচন ব্যবস্থায় ফেরেশতা দিয়েও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব মজিবুল হক চুন্নু। রোববার (৩১ জুলাই) সকালে ইসির সঙ্গে সংলাপে এ মন্তব্য করেন তিনি।

মজিবুল হক চুন্নু বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য কমিশন আইনের ১২৬ অনুচ্ছেদে পরিবর্তন আনতে হবে। যাতে কমিশনের কথা না শুনলে কমিশন নিজেই শাস্তির বিধান করতে পারে।
তিনি বলেন, ক্ষমতাসীন দল যদি সহায়তা না করে তাহলে নির্বাচন কমিশনের পক্ষে কখনই সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়।

এ সময় আনুপাতিক হারে ভোটের দাবি জানিয়ে ইসিকে শক্তিশালী করতে ভোটের সময় নির্দেশনা না মানলে আইন-শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইন করার প্রস্তাব করে জাপা।

এর আগে বেলা ১১টায় মুজিবুল হক চুন্নুর নেতৃত্বে জাপার ১৩ সদস্যের প্রতিনিধি দল সংলাপে অংশ নেয়। সংলাপে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল সভাপতিত্ব করছেন।

এ দিকে বিকেল ৩টায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে ইসির সংলাপে অংশগ্রহণ করবে ক্ষমতাসীন দলের প্রতিনিধিরা। এর মাধ্যমেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির ধারাবাহিক সংলাপ শেষ হবে।

এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গত ১৭ জুলাই রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করে ইসি। নিবন্ধিত দলগুলোর মধ্যে বিএনপিসহ ৯টি দল সংলাপ বর্জন করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বর্তমান ব্যবস্থায় ‘ফেরেশতা’ দিয়েও সুষ্ঠু ভোট সম্ভব নয় : জাপা

আপডেট সময় : ১০:৩৬:০৮ পূর্বাহ্ন, রবিবার, ৩১ জুলাই ২০২২