সংবাদ শিরোনাম ::
ইকবাল সোবহান চৌধুরীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ঝালকাঠি জেলা জামায়াতের নবনির্বাচিত আমীরের শপথ গ্রহণ সম্পন্ন চুয়াডাঙ্গার জেলা জামায়াতের জেলা আমির এমপি রুহুল আমিনের শপথ ঘোড়াঘাটে গবাদিপশুর খাদ্য সংকট জানাযার খাদ্যের দাম বৃদ্ধি বিপাকে গরুর মালিক ও খামারিরা চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!লিখন,পরে মুছন ঝালকাঠিতে ১৫০ কোটি টাকা ব্যয়ে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ড.জিয়াউদ্দিন হায়দার দামুড়হুদা মডেল থানা পুলিশের হাতে ইয়াবাসহ ৭ আসামী গ্রেফতার শিক্ষার্থীদের শুধু সনদ অর্জন নয়, দক্ষ ও মানবিক মানুষ হতে হবে: জিয়াউদ্দিন হায়দার উজিরপুরে শ্রমিকদল নেতার নেতৃত্বে সরকারি রাস্তার চার কিলোমিটার এলাকার গাছ লুটের মহোৎসব ঝালকাঠিতে ৩০ পিস ইয়াবাসহ দুই যুবক আটক

শ্রীলঙ্কায় সর্বদলীয় সরকার গঠনে সম্মত বিরোধীরা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৭:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১১ জুলাই ২০২২ ১০৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
বিক্ষোভের মুখে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের পদত্যাগের ঘোষণার পর একটি সর্বদলীয় অন্তবর্তীকালীন সরকার গঠনের ব্যাপারে ঐকমত্যে পৌঁছেছে দেশটির বিরোধী নেতারা।

দেশটির বিরোধী রাজনৈতিক দলগুলো রোববার জরুরি বৈঠকে বসে। সেই বৈঠকে সিদ্ধান্ত হয়, বুধবার (১৩ জুলাই) প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে পদত্যাগ করার পর সব দলের প্রতিনিধিদের নিয়ে একটি অন্তবর্তীকালীন সরকার গঠন করা হবে।

বৈঠক শেষে ক্ষমতাসীন দল শ্রীলঙ্কা পদুজানা পেরামুনার (এসএলপিপি) বিদ্রোহী অংশের নেতা বিমল বীরাবানসা বলেন, ‘অন্তবর্তীকালীন সব দলের অংশগ্রহণে একটি ঐক্যবদ্ধ সরকার গঠনে নীতিগতভাবে একমত হয়েছি।’

তিনি আরও বলেন, ‘এটা হবে এমন একটি সরকার যেখানে সব দলের প্রতিনিধি থাকবেন।’

এসএলপিপির বিদ্রোহী অংশের আরেক নেতা বাসুদেবা নানাইয়াক্কা বলেন, ‘সরকার গঠনে ১৩ জুলাই গোতাবায়ার পদত্যাগের অপেক্ষা করার যদিও প্রয়োজন নেই।’

এর আগে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে ১৩ জুলাই পদত্যাগ করবেন বলে জানিয়েছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মাহিন্দা ইয়াপা। মাহিন্দা ইয়াপা জানান, শান্তিপূর্ণ পরিস্থিতি নিশ্চিতে পদত্যাগ করছেন রাজাপাকসে। প্রেসিডেন্ট তাকে এ কথা নিশ্চিত করেছেন। এর আগে প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের বাড়িতে আগুন দেন বিক্ষোভকারীরা। এ ঘটনার কয়েক ঘণ্টা পরই প্রেসিডেন্টের পদত্যাগের বিষয়টি স্পষ্ট করেন স্পিকার।

শ্রীলঙ্কার প্রধান বিরোধী দল সামাগী জনা বালাবেগায়া (এসজেবি) বলছে, রোববারের বৈঠকে অনেক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

দলটির মহাসচিব রণজিত মাদ্দুমা বানদারা বলেন, ‘আমরা সব দলকে নিয়ে অন্তবর্তীকালীন সরকার গঠনে একমত হয়েছি। এরপরে পার্লামেন্ট নির্বাচন হবে।’

পার্লামেন্টে প্রতিনিধিত্বকারী দলগুলো সোমবার বিকালে একটি বৈঠক ডেকেছে। গোতাবায়ার পদত্যাগের পর কীভাবে ক্ষমতা হস্তান্তর হবে তা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

শ্রীলঙ্কার সংবিধান বলছে, প্রেসিডেন্ট পদত্যাগ করার পর পার্লামেন্ট নতুন একজন প্রেসিডেন্ট নির্বাচিত না করা পর্যন্ত খোদ প্রধানমন্ত্রী ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট নিযুক্ত হবেন।

এদিকে, প্যালেস থেকে পালিয়েছেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। শনিবার তার বাসভবনে ঢুকে পড়েন বিক্ষোভকারীরা। তার আগেই সেখান থেকে সরানো হয় তাকে। কিন্তু কোথায় গেলেন তিনি? এই প্রশ্নই এখন ঘুরছে দ্বীপরাষ্ট্রটিতে।

সূত্র: এনডিটিভি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শ্রীলঙ্কায় সর্বদলীয় সরকার গঠনে সম্মত বিরোধীরা

আপডেট সময় : ০৪:০৭:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১১ জুলাই ২০২২