সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

পুলিশের হাত থেকে বাঁচতে সেতু থেকে ১০ ফুট দূরত্বে লাফ যুবকের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪৭:৪৬ অপরাহ্ন, সোমবার, ১১ জুলাই ২০২২ ১২৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
একটি সেতুর ৪০ ফুট উঁচু রেলিং টপকে সেতুর একটি স্তম্ভের ওপর দাঁড়িয়ে এক যুবক ঝাঁপ দেয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। সে সময় নিচে দাঁড়িয়ে ছিল পুলিশ। তাকে দেখে মানুষ ভিড় জমিয়ে ফেলে। সেখান থেকে চিৎকার করে যুবককে বারবার বলা হচ্ছিল: ‘ঝাঁপ দেবেন না, নেমে আসুন।’ খবর নিউইয়র্ক পোস্ট।

এ সময় সেতুর কিনারায় দাঁড়িয়ে থাকা যুবক দূরত্ব মেপে নেয়ার চেষ্টা করেন। আর পুলিশ তাকে ধরার জন্য নিচে ওত পেতে রয়েছে। কীভাবে পুলিশের হাত থেকে বাঁচবেন, ঝাঁপ দেবেন কি দেবেন না, এমন একটা দ্বন্দ্বের মধ্যেই হঠাৎ ঝাঁপ দিয়ে পড়লেন উল্টো দিকের একটি দোকানের ছাদে।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, পুলিশ তাকে ধরার জন্য সেই দোকানের দিকে ছোটে। তারপর দুই পুলিশ সদস্যকে একটি লোহার গেট টপকে ঢুকতে দেখা যায়। তারপরই শেষ ভিডিও।

ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের ব্রকলিনে। নিউইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুযায়ী, ওই যুবকের নাম কেন্ডাল ফ্লয়েড। অভিযোগ, সিটবেল্ট না বেঁধে এবং ট্রাফিক আইন লঙ্ঘন করে গাড়ি চালাচ্ছিলেন ফ্লয়েড। চোখে পড়তেই তাকে আটকের চেষ্টা করে পুলিশ। কিন্তু তিনি আত্মসমর্পণ না করে পুলিশের হাত থেকে পালাতে সেতুতে উঠে পড়েন। সেখান থেকে উল্টো দিকের একটি দোকানের ছাদে লাফ দিয়ে পালানোর চেষ্টা করেন। তবে শেষরক্ষা হয়নি। কিছুক্ষণ পরেই ধরা পড়ে যান তিনি।

পুলিশ জানিয়েছে, ফ্লয়েডের পায়ে আঘাত লেগেছে। তার বিরুদ্ধে পুলিশের ওপর হামলা, বেপরোয়া গাড়ি চালানো, দুর্ব্যবহারসহ একাধিক ধারায় মামলা করেছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পুলিশের হাত থেকে বাঁচতে সেতু থেকে ১০ ফুট দূরত্বে লাফ যুবকের

আপডেট সময় : ০১:৪৭:৪৬ অপরাহ্ন, সোমবার, ১১ জুলাই ২০২২