সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

কলকাতায় বাংলাদেশ হাইকমিশনের সামনে পুলিশের এলোপাতাড়ি গুলি, নিহত ২

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৭:০১ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুন ২০২২ ১৩০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স: ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের সামনে এলোপাতাড়ি গুলিতে দুইজন নিহত হয়েছেন। দূতাবাসের নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্যের এলোপাতাড়ি গুলিতে মোটরসাইকলে আরোহী এক নারী নিহত হয়েছেন। এসময় ওই পুলিশ নিজেও রাইফেল মাথায় ঠেকিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার সূত্রে জানা গেছে, বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের আউট পোস্টে কর্মরত নিরাপত্তারক্ষী এলোপাতাড়ি গুলি চালায়। কলকাতা পুলিশ জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে এ ঘটানা ঘটে। পরে গুলি চালিয়ে নিজেকেও শেষ করে দেন ওই নিরাপত্তারক্ষী। আরও বেশ কয়েকজনের শরীরে গুলি লেগেছে বলে দাবি প্রত্যক্ষদর্শীদের।

জানা গেছে, সম্প্রতি ওই নিরাপত্তাকর্মী বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের আউট পোস্টে কাজে এসেছিলেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই পুলিশ মানসিক ভারসাম্য হারিয়ে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করেন। ১০-১৫ রাউন্ড গুলি চালান তিনি। তারপর গলার কাছে গুলি করে নিজেকেও শেষ করেন। ওই পুলিশের ছোড়া গুলি গিয়ে লাগে এক নারীর গায়ে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শুক্রবার পার্ক সার্কাস মোড়ে একটি সংগঠনের সমাবেশে বিপুল সংখ্যক মানুষ জড়ো হয়েছিলেন। তার মধ্যে এই ঘটনায় স্বভাবতই চাঞ্চল্য ছড়িয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কলকাতায় বাংলাদেশ হাইকমিশনের সামনে পুলিশের এলোপাতাড়ি গুলি, নিহত ২

আপডেট সময় : ১২:০৭:০১ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুন ২০২২