সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

শ্রেণিকক্ষে ঘুমাচ্ছেন শিক্ষক, বাতাস করছে শিক্ষার্থী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩১:৩৯ অপরাহ্ন, বুধবার, ৮ জুন ২০২২ ১৪৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ॥ শিক্ষার্থীরা শান্ত হয়ে বসে আছে ক্লাসে। অন্যদিকে শিক্ষক চেয়ারে ঘুমাচ্ছেন। তবে এক শিক্ষার্থী তাকে হাত পাখা দিয়ে বাতাস করছে।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুস্তান টাইমস এ ধরনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছে। ঘটনাটি ভারতের বিহার রাজ্যের কোনো একটি স্কুলে ঘটেছে।

ঘটনাটি প্রকাশের পর মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহারকারীরা। একজন ব্যবহারকারী বলেছেন, ওই শিক্ষক যদি ঘটনাটি ইচ্ছাকৃতভাবে করে তাহলে তাকে বহিষ্কার করা উচিত। অন্য এক ব্যবহারকারী বলেছেন, তাকে কয়েক মিনিটের মধ্যে অব্যাহতি দেওয়া উচিত।

একজন সহানুভূতি প্রকাশ করে লিখেছেন, যদি তার স্বাস্থ্য সমস্যা থাকে, তাহলে তাকে ক্ষমা করুন।

অন্য একজন ব্যবহারকারী লিখেছেন, এতে শিক্ষকের কোনো দোষ নেই। কারণ একদিকে বিদ্যুতের ব্যবস্থা নেই। অন্যদিকে অবকাঠামোর অবস্থাও খুব খারাপ।

একজন লিখেছেন, তিনশ বছর আগে এ ধরনের কাজকে প্রশংসা করা হতো। তাছাড়া এ কাজকে শিক্ষকের প্রতি শ্রদ্ধা ও সেবা হিসেবে মনে করা হতো। কিন্তু এখন সময়ের অনেক পরিবর্তন হয়েছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শ্রেণিকক্ষে ঘুমাচ্ছেন শিক্ষক, বাতাস করছে শিক্ষার্থী

আপডেট সময় : ০৫:৩১:৩৯ অপরাহ্ন, বুধবার, ৮ জুন ২০২২