সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

পাকিস্তানে পেট্রল-ডিজেলের ‘ডাবল সেঞ্চুরি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২১:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুন ২০২২ ১১৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

পাকিস্তানে পেট্রল ও ডিজেলের দাম প্রতি লিটারে আরও ৩০ রুপি বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার দেশটির অর্থমন্ত্রী মিফতাহ ইসমাইল এ ঘোষণা দেন। এদিন মধ্যরাত থেকেই নতুন দাম কার্যকর হয়েছে। খবর ডনের।

বর্ধিত মূল্য অনুযায়ী, প্রতি লিটার পেট্রলের দাম দাঁড়িয়েছে ২০৯ দশমিক ৪৬ রুপি। ডিজেলের লিটারপ্রতি দাম হবে ২০৪ দশমিক ১৫ রুপি। কেরোসিন বিক্রি হবে প্রতি লিটার ১৮১ দশমিক ৯৪ রুপিতে।

মাত্র এক সপ্তাহ আগে জ্বালানি তেলের দাম একই পরিমাণ বাড়ানো হয়েছিল। তবে কেরোসিনের দাম অবশ্য লিটারে ৩০ রুপির কম বেড়েছে।

অর্থমন্ত্রী মিফতাহ ইসমাইল বলেন, ৩০ রুপি দাম বাড়ানোর পরও প্রতি লিটার পেট্রলে এখনো ৯ রুপি ভর্তুকি দিচ্ছে সরকার। আমরা জ্বালানি তেল থেকে কোনো ধরনের শুল্ক নিচ্ছি না।

তিনি বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে সরকার প্রতিদিনই কথা বলছে। আমরা তাদের সব শর্ত পূরণ করতে পারছি না। তবে কিছু সুনির্দিষ্ট বিষয় আমাদের মেনে নিতে হচ্ছে।

এসময় সারা দেশে প্রতি কেজি চিনি ৭০ রুপি এবং প্রতি কেজি আটা ৪০ রুপিতে বিক্রির বিষয়টি সরকার নিশ্চিত করবে বলে জানিয়েছেন দেশটির অর্থমন্ত্রী।

তিনি আরও বলেন, আর্থিক ক্ষতি এড়াতে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান জ্বালানি তেলে যে ভর্তুকি ঘোষণা করেছেন, তা প্রত্যাহার করে নিতে হবে। আইএমএফের শর্ত বাদ দিলেও, সরকার এত লোকসানে পেট্রল ও ডিজেল বিক্রি করতে পারে না।

পাকিস্তানের সরকার রাশিয়া থেকে সস্তায় তেল আমদানিতে ইচ্ছুক বলেও জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, এ জন্য কোনো ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা হবে না।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি করায় সরকারের কড়া সমালোচনা করেছেন বিরোধী দলের নেতারা। তাঁদের অভিযোগ, অর্থনৈতিক ব্যবস্থাপনায় হিমশিম খাচ্ছে সরকার।

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান জনগণকে রাজপথে নেমে আসার আহ্বান জানিয়েছেন। জুমার নামাজের পর সরকারের জ্বালানির মূল্যবৃদ্ধির এই গণবিরোধী নীতির প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শনের আহ্বান জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পাকিস্তানে পেট্রল-ডিজেলের ‘ডাবল সেঞ্চুরি

আপডেট সময় : ০৬:২১:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুন ২০২২