সংবাদ শিরোনাম ::
চাঁদপুরে ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৭৪, আটক ১৯ কিশোর ঝালকাঠিতে মাদকবিরোধী মাসুক স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ইকবাল সোবহান চৌধুরীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ঝালকাঠি জেলা জামায়াতের নবনির্বাচিত আমীরের শপথ গ্রহণ সম্পন্ন চুয়াডাঙ্গার জেলা জামায়াতের জেলা আমির এমপি রুহুল আমিনের শপথ ঘোড়াঘাটে গবাদিপশুর খাদ্য সংকট জানাযার খাদ্যের দাম বৃদ্ধি বিপাকে গরুর মালিক ও খামারিরা চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!লিখন,পরে মুছন ঝালকাঠিতে ১৫০ কোটি টাকা ব্যয়ে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ড.জিয়াউদ্দিন হায়দার দামুড়হুদা মডেল থানা পুলিশের হাতে ইয়াবাসহ ৭ আসামী গ্রেফতার শিক্ষার্থীদের শুধু সনদ অর্জন নয়, দক্ষ ও মানবিক মানুষ হতে হবে: জিয়াউদ্দিন হায়দার

দেশের অর্থনীতি ফরমালিন দিয়ে সাজিয়ে রেখেছে: রেজা কিবরিয়া

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৮:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মে ২০২২ ১৫৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

দেশের অর্থনীতিকে ‘ফরমালিন ইকোনমি’ উল্লেখ করে গণ অধিকার পরিষদের সভাপতি রেজা কিবরিয়া বলেছেন, ‘ফরমালিন দিয়ে সাজিয়ে রেখেছে বলে টের পাওয়া যাচ্ছে না। ভেতরে-ভেতরে পচন ধরেছে। এটা যখন দেখা যাবে, তখন আপনারা শ্রীলঙ্কা (দেশকে) দেখবেন। টাকা পাচার হয়েছে, কত টাকা যে নিয়ে গেছে, তার কোনো হিসাব নেই। এই টাকাগুলো ফেরত আনার ব্যবস্থা করতে আমরা ঐক্যবদ্ধ সব বিরোধী দলের সঙ্গে। জনগণের টাকা আমরা জনগণের কাছে ফেরত দেব।’

রাজধানীর পল্টনে আজ শনিবার দুপুরে এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। গণ অধিকার পরিষদের উদ্যোগে ‘বিরোধী দলের রাজনৈতিক নেতা-কর্মী ও ভিন্নমতের নাগরিকদের ওপর হামলা-মামলা, হুমকি-হয়রানি ও গুমের শিকার নাগরিকদের সন্ধান’–এর দাবিতে এই বিক্ষোভ সমাবেশ ও মিছিল করা হয়।

ছাত্রলীগের সমালোচনা করে রেজা কিবরিয়া বলেন, দেশে নৈরাজ্য চলছে। ছাত্রলীগ রাস্তায় রাস্তায় মানুষকে আক্রমণ করছে। তারা আদালতে গিয়েও আক্রমণ করেছে।

এ সময় ছাত্রলীগ ও যুবলীগকে পাগলা ঘোড়ার সঙ্গে তুলনা করে গণ অধিকার পরিষদের সদস্যসচিব ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, ‘তাদের বেপরোয়া ছেড়ে দিয়েছে। তারা অন্য দল ও ভিন্নমতের নাগরিকদের ওপর হামলা করেছে। শুধু হামলাই করছে না, দেশের আদালত চত্বরকেও রক্তাক্ত করেছে। বর্তমান বিনা ভোটের সরকার ১৩ বছর ধরে স্বৈরতন্ত্র কায়েম করে আছে, ভবিষ্যতেও স্বৈরতন্ত্র কায়েম করতে চায়।’

বেলা ১১টার দিকে বিক্ষোভ মিছিলটি পল্টনের জামান টাওয়ারের নিচ থেকে শুরু হয়। গণ অধিকার পরিষদের নেতা–কর্মীরা মিছিলটি নিয়ে জিরো পয়েন্ট হয়ে প্রেসক্লাবের দিকে এগিয়ে গেলে সেখানে যুবদলের একটি কর্মসূচি চলায় মিছিলটি আবার ফিরে এসে পল্টন জিরো পয়েন্টে সংক্ষিপ্ত সমাবেশ করে। কর্মসূচি চলাকালে অন্তত আধা ঘণ্টা পল্টন মোড় দিয়ে বাস চলাচল বন্ধ ছিল।

ছাত্রলীগ ও যুবলীগ যেখানে–সেখানে অন্য দলের মানুষকে আক্রমণ করছে বলে অভিযোগ করেছেন গণ অধিকার পরিষদের নেতারা। তাঁরা বলেছেন, এসব হামলা-নির্যাতনে বিরোধী রাজনৈতিক দলের নেতা–কর্মী ও ভিন্নমতের নাগরিকেরা ছাড়াও সাধারণ মানুষও শিকার হচ্ছেন।

জাতীয় প্রেস ক্লাবের সামনে আগেই থেকেই অবস্থান নিয়ে সমাবেশ করছিল জাতীয়তাবাদী যুবদল। গণ অধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হকের নেতৃত্বে বেলা ১১টার দিকে মিছিলটি সেখানে গিয়ে আটকা পড়ে। পরে সেখানে কিছুক্ষণ অপেক্ষা করে গণ অধিকার পরিষদের মিছিলটি আবার পল্টন জিরো পয়েন্টে ফেরে।

বিএনপিকে ইঙ্গিত করে নুরুল হক বক্তব্যে বলেন, ‘আপনারা অতীতে ক্ষমতায় ছিলেন; ভবিষ্যতে শেখ হাসিনার পতন হলে একটি সম্মিলিত সরকার গঠিত হবে। বিভিন্ন রাজনৈতিক দল সেখানে থাকবে। কিন্তু আপনাদের আচরণ যদি এখনো অসহিষ্ণু হয়, আপনাদের দ্বারা মানুষ কীভাবে সহনশীল রাষ্ট্র আশা করবে? আমরা প্রেসক্লাবের এখান থেকে শান্তিপূর্ণ একটি মিছিল নিয়ে যেতে চেয়েছিলাম। কিন্তু আমরা দেখেছি, একটি রাজনৈতিক দলের কর্মসূচি চলছে। তাদের সর্বোচ্চ নেতৃবৃন্দ আমাদের জায়গা করে দেওয়ার কথা বললেও নেতা–কর্মীরা আমাদের জায়গা দেয়নি। আপনাদের এই অসহিষ্ণু আচরণ প্রমাণ করে, আপনাদের মধ্যে এখন পর্যন্ত সহনশীলতা তৈরি হয়নি।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দেশের অর্থনীতি ফরমালিন দিয়ে সাজিয়ে রেখেছে: রেজা কিবরিয়া

আপডেট সময় : ১০:৩৮:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মে ২০২২