সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

ডিজেল ও পেট্রোলের দাম কমাল ভারত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৩:৪৪ অপরাহ্ন, শনিবার, ২১ মে ২০২২ ১২১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

কম দামে রেকর্ড পরিমাণে রাশিয়ান তেল আমদানির সুবিধা পেয়েছে ভারত। তাই বিশ্বব্যাপী জ্বালানির দর বৃদ্ধি হলেও ভারতে কিছুটা কমলো পেট্রোল, ডিজেল এবং গ্যাসের দাম। জনগণকে স্বস্তি দিয়ে এক ধাক্কায় পেট্রোলের ওপর থেকে ৮ রুপি , ডিজেলের ওপর থেকে ৬ রুপি শুল্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। এতে লিটারপ্রতি পেট্রোলের দাম কমবে ৯রুপি। ডিজেলের দাম লিটারপ্রতি কমবে ৭রুপি।

এ ছাড়াও গ্যাস সিলিন্ডারে ভর্তুকি বাড়িয়ে করা হয়েছে ২০০ রুপি। ভারত সরকারের দাবি, এতে প্রায় ২০ কোটি গ্রাহক উপকৃত হবেন।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান, এক ধাক্কায় এত ‍শুল্ক প্রত্যাহারের ফলে কেন্দ্রীয় কোষাগার থেকে বছরে প্রায় এক লাখ কোটি রুপি হারাবে কেন্দ্রীয় সরকার। শনিবার মধ্যরাত থেকেই নতুন দাম কার্যকর হবে দেশ জুড়ে।

ক্রমাগত পেট্রোপণ্যের দাম বৃদ্ধির ফলে চাপ বাড়ছিল কেন্দ্রীয় সরকারের ওপর। বাধ্য হয়ে দাম কমানোর পথে হাঁটে কেন্দ্র। এর আগে গত বছরের নভেম্বর মাসেও একবার দাম প্রত্যাহারের পথে হেঁটেছিল কেন্দ্র। তবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর রেকর্ড পরিমাণে বাড়তে থাকে পেট্রোপণ্যের দাম। এরপর রাশিয়া থেকে ছাড়মূল্যে রেকর্ড পেট্রোপণ্যের আমদানি শুরু করে ভারত। ফলে ট্যাক্স কমিয়ে মূল্য ছাড় দিলেও বড় প্রভাব পড়েনি কেন্দ্রীয় কোষাগারে। দাম কমানোর আগে কলকাতায় পেট্রোলের দাম ছিল প্রায় ১১৬ রুপি। ডিজেলের দাম ছিল ১০৩ রুপি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ডিজেল ও পেট্রোলের দাম কমাল ভারত

আপডেট সময় : ০৫:৩৩:৪৪ অপরাহ্ন, শনিবার, ২১ মে ২০২২