সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

ভাইকে পেটাচ্ছেন ২ ভাই, স্বামীকে রক্ষা করতে গিয়ে প্রাণ গেল স্ত্রীর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৪:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মে ২০২২ ১২১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

ময়মনসিংহের তারাকান্দায় বিরোধপূর্ণ জমি থেকে বাঁশ কাটাকে কেন্দ্র করে জাহানারা বেগম (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে উপজেলার বাহেলা গ্রামে ঘটনাটি ঘটে। নিহত জাহানারা খাতুন (৪৫) উপজেলার রামপুর ইউনিয়নের বাহেলা গ্রামের ইদ্রিছ আলীর স্ত্রী। এ সময় নিহতের স্বামী ইদ্রিছ আলীও আহত হন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাহেলা গ্রামের বাড়ির জায়গা নিয়ে ইদ্রিছ আলীর সঙ্গে তার সহোদর ভাই সিদ্দিক মিয়া ও হাবিবুর রহমানের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সোমবার ইদ্রিছ আলী বিরোধপূর্ণ ওই জমি থেকে বাঁশ কাটতে গেলে তার ভাই সিদ্দিক মিয়ার সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে ইদ্রিছ আলীকে হত্যারও হুমকি দেন সিদ্দিক।

মঙ্গলবার দুপুরে ইদ্রিছ আলী স্থানীয় বাজার থেকে বাড়ি ফিরতেই পূর্ব পরিকল্পনা অনুযায়ী ভাই সিদ্দিক মিয়া ও হাবিবুর রহমানসহ কয়েকজন ঘরে গিয়ে তাকে পিটিয়ে আহত করে। এ সময় তার স্ত্রী জাহানারা বেগম স্বামীকে রক্ষা করতে গেলে তাকেও পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্বামী-স্ত্রীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে স্ত্রী জাহানারাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এলাকায় অভিযান চালায় ইদ্রিছের ভাই সিদ্দিক মিয়াসহ অন্তত চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় পুলিশ।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ ছিল। জমিতে বাঁশ কাটাকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের ভাই সিদ্দিক মিয়াসহ চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভাইকে পেটাচ্ছেন ২ ভাই, স্বামীকে রক্ষা করতে গিয়ে প্রাণ গেল স্ত্রীর

আপডেট সময় : ০২:৪৪:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মে ২০২২