শিক্ষার মানোন্নয়নে ঝালকাঠিতে একাধিক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত
শিক্ষার মানোন্নয়নে ঝালকাঠিতে একাধিক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৫:৫৩:০৪ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ২৬ বার পড়া হয়েছে

: শিক্ষার গুণগত মানোন্নয়ন, শিক্ষার পরিবেশ উন্নয়ন ও সরকারি শিক্ষা নীতিমালার যথাযথ বাস্তবায়নের লক্ষ্যে ঝালকাঠিতে একাধিক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসব সভা অনুষ্ঠিত হয়। সভাগুলোতে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে জেলা টাস্কফোর্স কমিটির সভা, মাধ্যমিক শিক্ষা মানোন্নয়নে মতবিনিময় সভা, জেলা কারিগরি ও মাদ্রাসা শিক্ষা কমিটির সভা এবং কোচিং বাণিজ্য বন্ধে প্রণীত নীতিমালা বাস্তবায়নের লক্ষ্যে জেলা পর্যায়ের মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ঝালকাঠির জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মমিন উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ বশির গাজী, জেলা শিক্ষা অফিসার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, সংশ্লিষ্ট কমিটির সদস্যবৃন্দ, আমন্ত্রিত অতিথি এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
সভায় জেলার শিক্ষার সার্বিক মানোন্নয়ন, প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষার প্রসার, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষাবান্ধব পরিবেশ সৃষ্টি এবং কোচিং বাণিজ্য বন্ধে প্রচলিত নীতিমালার কার্যকর বাস্তবায়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক, অভিভাবক ও অন্যান্য অংশীজনের সমন্বিত উদ্যোগ, দায়িত্বশীল ভূমিকা ও কার্যকর সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।
মানসম্মত শিক্ষা একটি উন্নত, দক্ষ ও সচেতন জাতি গঠনের অন্যতম প্রধান ভিত্তি উল্লেখ করে সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়। সমন্বিত উদ্যোগের মাধ্যমে ঝালকাঠি জেলাকে শিক্ষাক্ষেত্রে আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করা হয়।





















