সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ১৫ হাজার সেনা নিহত হয়েছে: ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৭:০৫ অপরাহ্ন, সোমবার, ২৫ এপ্রিল ২০২২ ১৩২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস বলেছেন, যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মূল্যায়নে দেখা গেছে ইউক্রেন যুদ্ধে প্রায় ১৫ হাজার রাশিয়ান সেনা নিহত হয়েছে। এ ছাড়া রাশিয়ার দুই হাজার সাঁজোয়া যান ধ্বংস বা দখল করেছে ইউক্রেনীয় সেনাবাহিনী।

তিনি বলেন, এর মধ্যে অন্তত ৫৩০টি ট্যাঙ্ক, ৫৩০টি সেনা বহনকারী যান এবং ৫৬০ পদাতিক যুদ্ধ যান রয়েছে। এ ছাড়া রাশিয়া ৬০টির বেশি হেলিকপ্টার এবং যুদ্ধবিমান হারিয়েছে। সোমবার ইউক্রেন যুদ্ধ নিয়ে দেওয়া লাইভ আপডেটে এই তথ্য জানায় ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি অনলাইন।

বিবিসি জানিয়েছে, রাশিয়ান সেনা হতাহতের এই মূল্যায়ন ছাড়াও ইউক্রেনে নতুন করে আরও সামরিক সরঞ্জাম পাঠানোর বিস্তারিত রূপরেখা প্রস্তুত করেছেন প্রতিরক্ষামন্ত্রী।

বেন ওয়ালেস বলেন, এখন পর্যন্ত রাশিয়া তার ‘নির্ধারিত লক্ষ্যের প্রায় প্রতিটি ক্ষেত্রে ব্যর্থ হয়েছে’। আর ইউক্রেনীয়রা তাদের ‘জীবনের জন্য এখনো লড়াই চালিয়ে যাচ্ছে’।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ১৫ হাজার সেনা নিহত হয়েছে: ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

আপডেট সময় : ০৫:৩৭:০৫ অপরাহ্ন, সোমবার, ২৫ এপ্রিল ২০২২