সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

চিকিৎসকের বিরুদ্ধে ৪৮ রোগীকে যৌন হেনস্থার অভিযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪১:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ এপ্রিল ২০২২ ১১৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক ডেস্ক
৩৫ বছর ধরে ৪৮ জন রোগীকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে ভারতীয় বংশোদ্ভূত এক চিকিৎসকের বিরুদ্ধে। অভিযুক্ত ওই চিকিৎসকের নাম হলো কৃষ্ণ সিং। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) স্কটল্যান্ডের উচ্চ আদালতে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। যদিও এসব অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

২০১৮ সালে এক নারী ওই চিকিৎসকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তোলেন। এরপরই বিষয়টি খতিয়ে দেখতে তদন্তে নামে পুলিশ। তাদের দাবি, চিকিৎসকের বিরুদ্ধে ৫৪টি অভিযোগ জমা পড়েছে। তার মধ্যে বেশির ভাগই যৌন হেনস্থা এবং অশালীন আচরণের।

বাদীপক্ষের আইনজীবী অ্যাঞ্জেলা গ্রে আদালতকে জানিয়েছেন, নারীদের যৌন হেনস্থা করা একটি নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল ওই চিকিৎসকের। কখনো প্রত্যেক্ষ বা কখনো পরোক্ষভাবে নারী রোগীদের যৌন হেনস্থা করতেন তিনি।

কৃষ্ণ সিং পাল্টা অভিযোগ করেন এবং বলেন যে অভিযোগকারী রোগীরা ভুল বলছেন। তিনি আরও দাবি করে বলেন, তার যে সব পরীক্ষা পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠেছে, তা তিনি ভারতে পড়ার সময় শিখেছিলেন।

স্কটল্যান্ডের প্রতিবেদন অনুযায়ী, ১৯৮৩ সালের ফেব্রুয়ারি থেকে শুরু করে ২০১৮ সালের মে মাস পর্যন্ত তার বিরুদ্ধে মোট ৪৮ জন রোগী অনুপযুক্ত আচরণ এবং যৌন হেনস্থার অভিযোগ তোলেন। নর্থ ল্যাঙ্কাশায়ারে যখন কৃষ্ণ চিকিৎসা করাতেন সেই সময়কার বহু রোগী তার বিরুদ্ধে এসব অভিযোগ এনেছেন।

কৃষ্ণ সিংকে স্থানীয় লোকজন ভাল বলেই চেনেন। মেম্বার অব দ্য ব্রিটিশ এম্পায়ার (এমবিই) সম্মানও পেয়েছেন তিনি।

আদালতের বিচারক লর্ড আর্মস্ট্রং আগামী মাস পর্যন্ত তার সাজা স্থগিত করেছেন এবং পাসপোর্ট সমর্পণ করার শর্তে তাকে জামিনে মুক্তি দেওয়ার অনুমতি দিয়েছেন।

সূত্র: এনডিটিভি, বিবিসি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চিকিৎসকের বিরুদ্ধে ৪৮ রোগীকে যৌন হেনস্থার অভিযোগ

আপডেট সময় : ০৮:৪১:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ এপ্রিল ২০২২