সংবাদ শিরোনাম ::
ঝালকাঠিতে মাদকবিরোধী মাসুক স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ইকবাল সোবহান চৌধুরীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ঝালকাঠি জেলা জামায়াতের নবনির্বাচিত আমীরের শপথ গ্রহণ সম্পন্ন চুয়াডাঙ্গার জেলা জামায়াতের জেলা আমির এমপি রুহুল আমিনের শপথ ঘোড়াঘাটে গবাদিপশুর খাদ্য সংকট জানাযার খাদ্যের দাম বৃদ্ধি বিপাকে গরুর মালিক ও খামারিরা চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!লিখন,পরে মুছন ঝালকাঠিতে ১৫০ কোটি টাকা ব্যয়ে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ড.জিয়াউদ্দিন হায়দার দামুড়হুদা মডেল থানা পুলিশের হাতে ইয়াবাসহ ৭ আসামী গ্রেফতার শিক্ষার্থীদের শুধু সনদ অর্জন নয়, দক্ষ ও মানবিক মানুষ হতে হবে: জিয়াউদ্দিন হায়দার উজিরপুরে শ্রমিকদল নেতার নেতৃত্বে সরকারি রাস্তার চার কিলোমিটার এলাকার গাছ লুটের মহোৎসব

যুক্তরাষ্ট্রকে গুজব ছড়ানো বন্ধ করতে বলল রাশিয়া

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৮:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১৩ এপ্রিল ২০২২ ১২৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
ইউক্রেনে সম্ভাব্য রাসায়নিক অস্ত্র ব্যবহার নিয়ে যুক্তরাষ্ট্রকে গুজব ছড়ানো বন্ধের আহ্বান জানিয়েছে রাশিয়া।

ওয়াশিংটনে মস্কোর দূতাবাসের পক্ষ থেকে এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়। খবর তাসের।

বিবৃতিতে বলা হয়, ইউক্রেনে রাশিয়া রাসায়নিক অস্ত্র ব্যবহার করতে পারে বলে যে দাবি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস করেছেন তা ভিত্তিহীন।

ওয়াশিংটনে রুশ দূতাবাস বলছে, ১২ এপ্রিলে আমরা নেড প্রাইসের ব্রিফিংয়ের বিষয়ে অবগত হয়েছি। সেখানে তিনি বলেন, ইউক্রেনে বিশেষ সামরিক অভিযানে কথিত ব্যর্থতার কারণে রাশিয়া দেশটিতে রাসায়নিক অস্ত্র ব্যবহার করতে পারে।

বিবৃতিতে বলা হয়, রাশিয়ার সেনারা তাদের সঙ্গে রাশায়নিক অস্ত্র রাখতে পারে না বা রাখে না। কেননা, রাশিয়া ২০১৭ সালে তার রাসায়নিক অস্ত্রের সব মজুদ ধ্বংস করে ফেলেছে।

ওই বিবৃতিতে বলা হয়, আমরা ওয়াশিংটনের কাছে অনুরোধ জানাচ্ছি, গুজব ছড়ানো বন্ধ করুন। তাদের উচিত ছিল নিজেদের রাসায়নিক নিরস্ত্রীকরণ প্রক্রিয়া জোরদার করা। যুক্তরাষ্ট্রই একমাত্র দেশ যে কিনা রাসায়নিক অস্ত্র চুক্তি অনুযায়ী আন্তর্জাতিক প্রতিশ্রুতি পরিপূর্ণ করেনি। যুক্তরাষ্ট্রের কাছে থাকা এ ধরনের অস্ত্রের মজুদ মানবতার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।

নেড প্রাইস মঙ্গলবার বলেন, ইউক্রেনে বিশেষ সামরিক অভিযানের সময় ‘রাশিয়া রাসায়নিক অস্ত্রের আশ্রয় নিতে পারে’।

এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগর কোনাশেনকভ বলছেন, ইউক্রেনে বিশেষ অভিযানে সম্পৃক্ত রুশ সেনাদের কাছে কোনো ধরনের রাসায়নিক অস্ত্র নেই।

ইউক্রেনের লুহানস্ক ও দোনেৎস্ক অঞ্চলকে স্বাধীন ঘোষণা করে ২৪ ফেব্রুয়ারি দোনবাস অঞ্চলে বিশেষ সামরিক অভিযানের ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ হামলার মুখে ইউক্রেন থেকে পালিয়েছেন লাখ লাখ মানুষ। এর মধ্যে সম্প্রতি মস্কো তার লক্ষ্য পরিবর্তন করে পূর্বাঞ্চলকে গুরুত্ব দেওয়া হবে বলে জানায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

যুক্তরাষ্ট্রকে গুজব ছড়ানো বন্ধ করতে বলল রাশিয়া

আপডেট সময় : ১১:৩৮:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১৩ এপ্রিল ২০২২