সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

ইমরানের বিরুদ্ধে ভোট দিতে চাওয়া সাংসদের সঙ্গে পিটিআই কর্মীর ঘুষাঘুষি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৬:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১৩ এপ্রিল ২০২২ ১২০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) এক কর্মীর সঙ্গে দলটির ভিন্নমতাবলম্বী পার্লামেন্ট সদস্যের ঘুষাঘুষির ঘটনা ঘটেছে। ওই আইনপ্রণেতার নাম নুর আলম খান। তিনি পেশোয়ার থেকে পিটিআইয়ের মনোনয়নে নির্বাচিত হয়েছিলেন।

মঙ্গলবার একটি প্রাইভেট হোটেলে এই ঘটনা ঘটে। ঘটনার সময় ওই হোটেলে নুর আলম পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতা নাদিম আফজাল চান, সিনেটর নওয়াজ খোখার এবং ফয়সাল করিম কুন্ডির সঙ্গে ইফতার করছিলেন। খবর জিওটিভির।

প্রত্যক্ষদর্শীরা জানায়, পিটিআই ওই কর্মী পশতু ভাষায় নুর আলমকে খিস্তি-খেউর করছিলেন। এ সময় তিনি ‘পারিবারিক অনুষ্ঠানের’ কথা বলে ওই কর্মীকে ঝামেলা না করতে অনুরোধ করেন। তাতেও কাজ হয়নি, পিটিআই কর্মী ক্রমাগতভাবে গালাগালি করতে থাকেন। এক পর্যায়ে নুর আলম ধৈর্য হারিয়ে ফেলেন এবং ওই কর্মীকে ঘুষি দিয়ে বসেন। পরে দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। এক পর্যায়ে পিপিপি নেতা খোখার এবং কুন্ডিও পিটিআই কর্মীকে মারধর করেন।

পাকিস্তানের পার্লামেন্টে ইমরানের বিরুদ্ধে আনা অনাস্থা ভোটে যে ২০ পিটিআই আইনপ্রণেতা দলের বিপক্ষে ভোট দেওয়ার ঘোষণা দিয়েছিলেন নুর আলম তাদের একজন। যদিও পরবর্তীতে পিটিআইয়ের ওই আইনপ্রণেতাদের ভোটের দরকার হয়নি বিরোধী জোটের। কারণ মুত্তাহিদা কওমি মুভমেন্ট-পাকিস্তান বিরোধীদের সঙ্গে যোগ দিলেই পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারান ইমরান এবং অনাস্থা ভোটে হেরে যান।

প্রসঙ্গত, নুর আলম ২০১৮ সালে পিটিআইয়ে যোগ দেন এবং নির্বাচন করে জিতে জাতীয় পরিষদের সদস্য হন। এর আগে তিনি পিপিপি দলের সদস্য ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ইমরানের বিরুদ্ধে ভোট দিতে চাওয়া সাংসদের সঙ্গে পিটিআই কর্মীর ঘুষাঘুষি

আপডেট সময় : ০৯:০৬:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১৩ এপ্রিল ২০২২