সংবাদ শিরোনাম ::
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন সেবা চালু চুয়াডাঙ্গার দর্শনায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি নেতাসহ দু’ বাড়ি পেট্রোল বোমা নিক্ষেপ বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন

বাকেরগঞ্জে সংযোগ সড়ক ছাড়াই ব্রিজ নির্মাণ ভোগান্তিতে সাধারণ মানুষ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৬:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২ ১৩৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ বশির উদ্দিন
চিপ রিপোর্টার

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ১৪ নং নিয়ামতি ইউনিয়নে বাকেরগঞ্জ-বরগুনা মহাসড়কের সাথে নতুন বাজার টু রামনগর সংযোগ এর একমাত্র মাধ্যম খালের উপরে নির্মিত আয়রন ব্রিজের সংযোগ সড়ক নির্মাণ না করায় দুর্ভোগে পড়েছে কয়েকটি গ্রামের হাজারো মানুষ।

সেতুর উপরে উঠতে হলে তৈরি শিড়ি বেয়ে অন্তত ১০ ফুট উঁচুতে উঠে যাতায়াত করতে হচ্ছে মানুষের। এতে বৃদ্ধ-শিশুরা দুর্ঘটনার শিকার হয়েছে বলে অভিযোগ করেছেন ওই এলাকার বাসিন্দারা। নিয়ামতির বাসিন্দা হাসান খান জানান, ব্রিজটি নির্মাণ হলেও জনদুর্ভোক কমেনি। কোন প্রকার যানবাহন চলে না এই ব্রীজে হঠাৎ কেউ অসুস্থ হয়ে পরলে মেডিকেলে নিতেও পড়তে হয় চরম ভোগান্তিতে। এই ব্রীজ কারো উপকারে আসে না।

প্রায় ১ মাস আগে ব্রিজ নির্মাণকাজ শেষ হলেও দুই পাড়ে মাটি ভরাট অথবা সংযোগ সড়ক নির্মাণের কোন উদ্যোগ নিচ্ছেন না ঠিকাদার। সেতু নির্মাণকালে পাশের বিকল্প সংযোগ সরু একটা রাস্তা নির্মাণ করে দেয়ার কথা থাকলেও সেটার কোন উদ্দ্যেগ নেই। তবে স্থানীয়দের প্রশ্ন, সরকার গ্রামবাসীর সুবিধার জন্য অনেক টাকা খরচ করে একটি ব্রিজ নির্মাণ করলেও তা কাজে আসছেনা। জানা গেছে, এলজিইডির তত্ত্বাবধানে চামটা নতুন বাজার সড়কের রামনগর খালের উপর ২৭ মিটার দৈর্ঘ্যের একটি আয়রণ ব্রিজের নির্মাণ কাজ শুরু হয় ২০২১ সালের জানুয়ারিতে। এম, এস, রুপালী নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ৫৮, ৩৪, ৯৪২ হাজার টাকা ব্যয়ে ওই ব্রিজ নির্মাণের কার্যাদেশ পায়। এ বিষয়ে ঠিকাদার সুধন বাবু জানান, আমাকে যেভাবে প্লান দেয়া হয়েছে আমি প্লান মতই কাজ করেছি এটা আমার কাজের কোন ভুল নয়। এ বিষয়ে উপজেলা প্রকৌশলী আবুল খায়ের জানান, নিয়ামতি টু বরগুনা সড়কের সাথে এই আয়রণ ব্রীজ সংযোগ সড়ক নির্মান করতে হলে ব্যায় বহুল যাহা আমাদের বাজেটে নেই। তার পরেও আমরা বাজেট অনুযায়ী ব্রিজটি নির্মাণ করেছি। তিনি আরো বলেন, বিষয়টি নিয়ে আমি খুব দ্রুতই কতৃপক্ষের সাথে কথা বলবো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাকেরগঞ্জে সংযোগ সড়ক ছাড়াই ব্রিজ নির্মাণ ভোগান্তিতে সাধারণ মানুষ

আপডেট সময় : ০৫:২৬:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২