সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

নতুন প্রধানমন্ত্রী নির্বাচনে পাকিস্তানের পার্লামেন্টে অধিবেশন শুরু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০১:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১১ এপ্রিল ২০২২ ১০৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচন করতে পার্লামেন্টের (জাতীয় পরিষদ) অধিবেশন শুরু হয়েছে। পার্লামেন্টের ডেপুটি স্পিকার কাসিম সুরি অধিবেশনের এই সেশন পরিচালনা করছেন।

পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে ইমরান খান প্রধানমন্ত্রিত্ব হারানোর দুই দিন পর নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের এই প্রক্রিয়া শুরু হলো। সোমবার কোরআন তেলওয়াতের মাধ্যমে এই সেশন শুরু হয়। খবর ডনের।

পাকিস্তান মুসলিম লীগের (নওয়াজ) শাহবাজ শরিফ ইমরান সরকারের বিরোধী জোট থেকে প্রধানমন্ত্রী প্রার্থী। অন্যদিকে সদ্য সাবেক হওয়া ইমরান সরকারের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) প্রধানমন্ত্রী প্রার্থী।

অবস্থা দৃষ্টে মনে হচ্ছে শাহবাজ শরিফই হতে যাচ্ছেন পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী। এদিকে প্রধানমন্ত্রী পদের জন্য প্রার্থী দেওয়া সত্ত্বেও পার্লামেন্টের সেশন শুরুর কয়েক মিনিট আগে পিটিআই ঘোষণা করে, দলটির পার্লামেন্ট সদস্যরা গণপদত্যাগ করবেন। ধারণা করা হচ্ছে দলের সিদ্ধান্ত অনুযায়ী কুরেশিও পদত্যাগ করবেন। যদিও এখন পর্যন্ত এই সংক্রান্ত কোনো বক্তব্য পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নতুন প্রধানমন্ত্রী নির্বাচনে পাকিস্তানের পার্লামেন্টে অধিবেশন শুরু

আপডেট সময় : ১১:০১:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১১ এপ্রিল ২০২২