সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

অনাস্থা প্রস্তাব খারিজের রায়ে ডেপুটি স্পিকারের স্বাক্ষর নেই কেন?’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২১:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ এপ্রিল ২০২২ ১০৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

সুপ্রিম কোর্টের বিচারপতি জামাল খান মান্দোখেল জানতে চেয়েছেন, প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনীত অনস্থা প্রস্তাব খারিজের রায়ে ডেপুটি স্পিকারে স্বাক্ষর নেই কেন?

বৃহস্পতিবার ইমরানের বিরুদ্ধে আনীত অনাস্থা প্রস্তাব খারিজ এবং জাতীয় পরিষদ ভেঙে দেওয়ার পদক্ষেপে নিয়ে পাকিস্তানের সর্বোচ্চ আদালতে শুনানি চলাকালে এই জিজ্ঞাসা করেন জামাল খান। প্রধান বিচারপতি বান্দিয়ালের নেতৃত্বে গঠিত পাঁচ সদস্য বিশিষ্ট বেঞ্চের সদস্য জামাল খান। অন্য সদস্যরা হলেন- বিচারপতি মুনিব আখতার, আইজাজুল আহসান ও মাজহার আলম।

পাকিস্তানের জাতীয় পরিষদের বিরোধী রাজনীতিকদের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনীত অনাস্থা প্রস্তাবটি স্পিকারের অনুপস্তিতিতে দায়িত্ব পালন করা ডেপুটি স্পিকার কাসিম সুরি খারিজ করেন। বিচারপতি জামাল খান বলেন, রায় দিয়েছেন ডেপুটি স্পিকার কিন্তু স্বাক্ষর দেওয়া স্পিকারের। খবর ডনের।

জামাল খান বলেন, ডেপুটি স্পিকারের স্বাক্ষর কোথায়? এ ছাড়া ওইদিন সংসদে পররাষ্ট্রমন্ত্রীর অনুপস্থিতি নিয়ে প্রশ্ন করেন এই বিচারপতি।

তিনি প্রশ্ন করেন, পররাষ্ট্রমন্ত্রীর কি উপস্থিত থাকা উচিত ছিল না? তার প্রশ্নের উত্তরে সরকারি আইনজীবী স্বীকার করেন পররাষ্ট্রমন্ত্রীর সংসদে থাকা উচিত ছিল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

অনাস্থা প্রস্তাব খারিজের রায়ে ডেপুটি স্পিকারের স্বাক্ষর নেই কেন?’

আপডেট সময় : ১০:২১:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ এপ্রিল ২০২২