সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

চীনের অত্যাধুনিক জে-১০সি যুদ্ধবিমান পেল পাকিস্তান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫২:৫২ অপরাহ্ন, শনিবার, ১২ মার্চ ২০২২ ১৪৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

যুদ্ধবিমানের বহর শক্তিশালী করার অংশ হিসেবে চীনের কাছ থেকে জে-১০সি মডেলের যুদ্ধবিমান কিনেছে পাকিস্তান। অবশেষে চীনের তৈরি ২৫টি যুদ্ধবিমান পাকিস্তানে পৌঁছেছে।

জে-১০সি যুদ্ধবিমান বহুমুখী কাজে ব্যবহার করা যায়।

শুক্রবার আনুষ্ঠানিকভাবে পাঞ্জাবের অ্যাটক জেলার বিমানবাহিনীর (পিএএফ) ঘাঁটি মিনহাস কামরায় নতুন যুদ্ধবিমানগুলো অন্তর্ভুক্ত করে পাকিস্তান।

যুদ্ধবিমান অন্তর্ভুক্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান।

পাকিস্তানের বহরে যুক্তরাষ্ট্রের তৈরি এফ-১৬ যুদ্ধবিমান রয়েছে। পাকিস্তানের বিমানবাহিনীতে এফ-১৬ যুদ্ধবিমান যুক্তরাষ্ট্রের দেওয়ার ৪০ বছর পর নতুন যুদ্ধবিমানের সংযোজনকে দেশের জন্য বড় ঘটনা বলে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী ইমরান খান।

সাধারণত আধুনিক এই যুদ্ধবিমান পাওয়ার জন্য বছরের পর বছর অপেক্ষা করতে হলেও যুদ্ধবিমান কেনার জন্য যোগাযোগের মাত্র আট মাসের মাথায় এসব যুদ্ধবিমান দেওয়ায় চীনকে ধন্যবাদ জানান ইমরান খান।

চীনের জে-১০সি মডেলের এই যুদ্ধবিমান সব ধরনের আবহাওয়ায়, বিশেষত রাতে, অভিযানের উপযোগী করে তৈরি করা হয়েছে।

আগামী ২৩ মার্চ পাকিস্তানের প্রতিরক্ষা দিবসের বার্ষিক প্যারেডে এসব যুদ্ধবিমান প্রদর্শিত হবে বলে জানান দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রশিদ আহমেদ।

চীনের প্রতিরক্ষা বাহিনীর বহরে থাকা যুদ্ধবিমানের মধ্যে সবচেয়ে বেশি আস্থা রাখার মতো একটি হলো জে-১০সি মডেলের এই যুদ্ধবিমান। চতুর্থ প্রজন্মের এই যুদ্ধবিমানের আকার মাঝারি ধরনের।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চীনের অত্যাধুনিক জে-১০সি যুদ্ধবিমান পেল পাকিস্তান

আপডেট সময় : ০৫:৫২:৫২ অপরাহ্ন, শনিবার, ১২ মার্চ ২০২২