সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

ভারতে বেড়েছে তেলের দাম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৯:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ মার্চ ২০২২ ১২০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। দেশ দুইটির মধ্যে কয়েক দফা বৈঠক হলেও যুদ্ধ থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এরই মধ্যে বিশ্ববাজারে তেলের দাম লাফিয়ে বেড়েছে। তবে এতদিন ভারতের বাজারে এর প্রভাব না পড়লেও এখন পড়েছে। অর্থাৎ দেশটির পাঁচ রাজ্যের নির্বাচনী ফলাফল ঘোষণার পরই তেলের দামে পরিবর্তন এসেছে।

জানা গেছে, দাম বাড়ায় দিল্লিতে পেট্রোল বিক্রি হচ্ছে ৯৫ টাকা ৪১ পয়সায়, ডিজেলের ৮৬ টাকা ৬৭ পয়সায়, চেন্নাইয়ে পেট্রোল ১০১ টাকা ৪০ পয়সায় ও ডিজেল ৯১ টাকা ৪৩ পয়সায়, মুম্বাইতে পেট্রোল ১০৯ টাকা ৯৮ পয়সায় ও ডিজেল ৯৪ টাকা ১৪ পয়সায়।

তাছাড়া কলকাতায় ১০৪ টাকা ৬৭ পয়সায় পেট্রোল ও ৮৯ টাকা ৭৯ পয়সায় ডিজেল বিক্রি হচ্ছে। শুক্রবার (১১ মার্চ) থেকেই এই চার মেট্রো শহরে কোম্পানিগুলো তেলের দাম পরিবর্তন করেছে। এতে দেখা গেছে মুম্বাইয়ে পেট্রোলের দাম সবচেয়ে বেশি। যদিও গত চার মাসে তেলের দাম অপরিবর্তিত ছিল।

তেল কোম্পানিগুলো ভারতের আরও যেসব শহরে পেট্রোল-ডিজেলের দাম পরিবর্তন করেছে সেগুলো হলো নয়দা, গুরুগ্রাম, লখনৌ, জয়পুর ও পাটনা।

ভারতে গত ছয় মাসে ভোজ্যতেলের দাম কিছুটা কমলেও, বেড়েছে জ্বালানি তেলের দাম। ফলে ৭৯ টাকা থেকে শুরু করে পেট্রোলের দাম কলকাতায় এখন বেড়ে দাঁড়িয়েছে ১০৪ টাকা ৬৭ পয়সায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভারতে বেড়েছে তেলের দাম

আপডেট সময় : ০৮:২৯:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ মার্চ ২০২২