সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

পাকিস্তানের মসজিদে আত্মঘাতী হামলায় নিহত বেড়ে ৫৬, আহত ১৯০

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১১:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৪ মার্চ ২০২২ ৯৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

পাকিস্তানের পেশোয়ারে শিয়াদের একটি মসজিদে শুক্রবার জুমার নামাজের সময় আত্মঘাতী বোমা বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬ জনে। এতে আহত হয়েছেন অন্তত ১৯০ জন। আহতদের অনেকেই সংকটাপন্ন। খবর দ্য ডন ও আলজাজিরার।

পাখতুনখাওয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে কোচা রিসালদার এলাকার একটি মসজিদে বিস্ম্ফোরণের এ হামলা হয়। হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন স্থানীয় লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র মোহাম্মদ অসীম।

পেশোয়ার পুলিশের প্রধান মুহাম্মদ ইজাজ খান জানান, দুই সশস্ত্র ব্যক্তি মোটরসাইকেলে করে মসজিদের কাছে পৌঁছলে তল্লাশির দায়িত্বে থাকা পুলিশ তাদের থামায়। তখন তারা পুলিশের ওপর গুলি চালিয়ে মসজিদে ঢোকে। তবে পরে ভিডিও ফুটেজে দেখা যায়, কালো সালোয়ার-কামিজ পরে শুধু একজন মসজিদে ঢুকেছে। হামলার পেছনে কারা জড়িত, সে সম্পর্কে কর্তৃপক্ষ কিছু জানায়নি। কেউ এ হামলার দায় স্বীকার করেনি।

জুমার নামাজের নিরাপত্তার অংশ হিসেবে সেখানে দু’জন পুলিশ সদস্য নিয়োজিত ছিলেন। হামলায় তাদের একজন নিহত এবং অন্যজন গুরুতর আহত হন। পরে অবশ্য তারও মৃত্যু হয়েছে বলে একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন। এলাকাটিতে বেশ কিছু বাজার রয়েছে। স্থানীয়রা বলেছেন, জুমার নামাজের দিনে এলাকাটি খুব জনাকীর্ণ থাকে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার পর কুসা রিসালদার নামের মসজিদটির ভেতরে লাশ ছড়িয়ে ছিটিয়ে ছিল। সর্বত্র ছিল ধুলোবালি। হামলায় পাঁচ কেজি বিস্ম্ফোরক ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে বোম্ব ডিসপোজাল ইউনিট।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান হামলার নিন্দা করেছেন। দেশটিতে সম্প্রতি সহিংসতা বেড়ে গেছে। আফগানিস্তান সীমান্তে সামরিক চৌকিতে হামলায় বহু সেনাসদস্যও নিহত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পাকিস্তানের মসজিদে আত্মঘাতী হামলায় নিহত বেড়ে ৫৬, আহত ১৯০

আপডেট সময় : ০৫:১১:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৪ মার্চ ২০২২