সংবাদ শিরোনাম ::
ঝালকাঠিতে মাদকবিরোধী মাসুক স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ইকবাল সোবহান চৌধুরীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ঝালকাঠি জেলা জামায়াতের নবনির্বাচিত আমীরের শপথ গ্রহণ সম্পন্ন চুয়াডাঙ্গার জেলা জামায়াতের জেলা আমির এমপি রুহুল আমিনের শপথ ঘোড়াঘাটে গবাদিপশুর খাদ্য সংকট জানাযার খাদ্যের দাম বৃদ্ধি বিপাকে গরুর মালিক ও খামারিরা চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!লিখন,পরে মুছন ঝালকাঠিতে ১৫০ কোটি টাকা ব্যয়ে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ড.জিয়াউদ্দিন হায়দার দামুড়হুদা মডেল থানা পুলিশের হাতে ইয়াবাসহ ৭ আসামী গ্রেফতার শিক্ষার্থীদের শুধু সনদ অর্জন নয়, দক্ষ ও মানবিক মানুষ হতে হবে: জিয়াউদ্দিন হায়দার উজিরপুরে শ্রমিকদল নেতার নেতৃত্বে সরকারি রাস্তার চার কিলোমিটার এলাকার গাছ লুটের মহোৎসব

পুতিনের বেপরোয়া পদক্ষেপ ইউরোপের জন্য হুমকি: ব্রিটিশ প্রধানমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৩:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ মার্চ ২০২২ ১১৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

গত ২৪ ফেব্রুয়ারি ভ্লাদিমির পুতিনের নির্দেশের পর থেকেই ইউক্রেনে সামরিক অভিযান শুরু করেছে রাশিয়া। এ অভিযানের অংশ হিসেবে স্থল, আকাশ ও জলপথে ইউক্রেনে হামলা চালাতে শুরু করেছেন রুশ সেনারা। এরপর থেকে দুই দেশের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত চলছে। এরই মধ্যে ইউক্রেনের বেশ কয়েকটি শহর ও পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের দখল নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে রাশিয়ান বাহিনী।

এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন মনে করছেন, ইউক্রেনে আগ্রাসন চালাতে গিয়ে রীতিমতো বেপরোয়া হয়ে উঠেছেন রুশ প্রেসিডেন্ট। তার এসব বেপরোয়া পদক্ষেপ সমগ্র ইউরোপের নিরাপত্তাকে সরাসরি হুমকির মুখে ফেলছে বলে সতর্ক করেছেন তিনি।

শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে ফোনকলে কথা বলেছেন জনসন। সেখানে এই মন্তব্য করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

শুক্রবার ভোরের দিকে ইউক্রেনের জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালায় রুশ বাহিনী। এটি ইউক্রেন ও সমগ্র ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। রুশ বাহিনীর হামলায় সেখানে আগুন লেগে যায়।

পরবর্তীতে ফায়ার সার্ভিসের তৎপরতায় বিদুৎ কেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানায় ইউক্রেনের জাতীয় জরুরি পরিষেবা। এদিকে হামলার পর জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি নিজেদের দখলে নিয়েছে রাশিয়ান বাহিনী।

এর আগে জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে অগ্নিকাণ্ডের খবর ছড়িয়ে পড়ার পরই জেলেনস্কিকে ফোন করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

জনসন জানান, পরিস্থিতির যেন অবনতি না ঘটে তা নিশ্চিত করার জন্য যুক্তরাজ্য যথাসাধ্য চেষ্টা করবে। তিনি আগামী কয়েক ঘণ্টার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আহ্বান করেছেন। যুক্তরাজ্য রাশিয়া এবং ঘনিষ্ঠ অংশীদারদের সাথে অবিলম্বে বিষয়টি উত্থাপন করবে।

এদিকে জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলার বিষয়টিকে গভীর উদ্বেগজনক বলে অভিহিত করেছেন ডাউনিং স্ট্রিটের এক মুখপাত্র।

তিনি বলেন, ‘রাশিয়াকে অবিলম্বে পাওয়ার স্টেশনে হামলা বন্ধ করতে হবে। এ ব্যাপারে উভয় নেতাই একমত হয়েছেন। একইসঙ্গে প্ল্যান্টে জরুরি পরিষেবার জন্য নিরবচ্ছিন্ন অ্যাক্সেসের অনুমতি দিতে হবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পুতিনের বেপরোয়া পদক্ষেপ ইউরোপের জন্য হুমকি: ব্রিটিশ প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৮:৫৩:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ মার্চ ২০২২