সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

৬ষ্ঠ থাপে সকাল থেকে সিলেটের ২৫টি ইউনিয়নে ভোট গ্রহণ চলছে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৬:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ৩১ জানুয়ারী ২০২২ ১১৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আবুল কাশেম রুমন,সিলেট: ৬ষ্ঠ থাপে সকাল থেকে সিলেটের ২৫টি ইউনিয়নে ভোট গ্রহণ চলছে। সকাল ৮ টা থেকে সবকটি ইউনিয়নে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ হচ্ছে। ফলে গ্রামীণ ভোটারদের মধ্যে এবার অন্যরকম কৌতুহল বিরাজ করছে। বিকেল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ করা হবে। সিলেট নির্বাচন কমিশন সূত্র জানায়, সিলেট জেলার বিশ্বনাথ, ওসমানীনগর ও দক্ষিণ সুরমা উপজেলার ১৭টি ইউনিয়নে এবং হবিগঞ্জ জেলার বাহুবল ও শায়েস্তাগঞ্জের ৮টি ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এই ধাপের নির্বাচনে সবগুলো ইউপিতেই ইভিএমে-এর ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
সিলেট বিভাগের যেসব ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে – সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার তেতলী ও কামালবাজার ইউনিয়ন, বিশ্বনাথ উপজেলার লামাকাজি ও খাজাঞ্চি ইউনিয়ন, ওসমানীনগর উপজেলার উমরপুর, সাদিপুর, পশ্চিম পৈলনপুর, বুরুঙ্গাবাজার, গোয়ালাবাজার, তাজপুর, দয়ামীর ও উছমানপুর ইউনিয়ন, সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব আলীরগাঁও, পশ্চিম আলীরগাঁও, পশ্চিম জাফলং ও মধ্য জাফলং ইউনিয়ন, কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর (পশ্চিম) ইউনিয়ন,হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার স্নানঘাট, পুটিজুরি, সাতকাপন, সদর, লামাতাসী, মিরপুর ও ভাদেশ্বর ইউনিয়ন এবং শায়েস্তাগঞ্জ উপজেলার শায়েস্তাগঞ্জ সদর ইউনিয়ন।
নিরাপত্তা হিসেবে থাকছেন নির্বাচনী কেন্দ্র পরিদর্শনে একজন উপ-পরিদর্শকের (এসআই) নেতৃত্বে ৪ জন পুলিশ ও প্রতি ৩ কেন্দ্রে ৫ সদস্যের ১টি কওে মোবাইল টিম থাকবে। ২৬টি ইউনিয়নে মোট ৫০টি মোবাইল টিম থাকবে। পুলিশের পাশাপাশি র‌্যাবের ৫টি টিম, ৪ প্লাটুন বিজিবি, প্রতি উপজেলায় ২ জন করে বিচারিক ও ৩ জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

৬ষ্ঠ থাপে সকাল থেকে সিলেটের ২৫টি ইউনিয়নে ভোট গ্রহণ চলছে

আপডেট সময় : ০৫:৪৬:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ৩১ জানুয়ারী ২০২২